সোমবার, ০২ নভেম্বর, ২০২৬
ব্রেকিং
ফ্লোরিডায় ট্রাম্পের রিসোর্টের কাছে উড়োজাহাজ বিধ্বস্ত, ৯ আরোহী নিহত কুমিল্লায় মাদ্রাসায় ২ শিশুকে যৌন নির্যাতনের অভিযোগে শিক্ষক গ্রেফতার ফ্লোরিডায় বিমান বিধ্বস্ত, নিহত ৯ জনের মধ্যে চালকও রয়েছেন ফ্লোরিডায় ব্যবসায়িক জেট দুর্ঘটনায় ৯ জন নিহত ডেমোক্র্যাটিক রিপাবলিক কঙ্গোতে ইবোলার মৃতের সংখ্যা ৫,০০০ ছাড়ালো ২০ মিনিটে ৬.৩ বিলিয়ন ডলারের ক্রিপ্টো চুরি, ইতিহাসের সবচেয়ে বড় সাইবার হামলা পাবনায় বজ্রপাতে ৬ জনের মৃত্যু, আহত অনেকেই বজ্রপাতে পাবনায় ৬ জনের মৃত্যু, আহত ৩ বাইন্যান্সে ৬.৩ বিলিয়ন ডলারের সাইবার হামলা, বিপুল ক্ষতি যশোরের স্কুলে ছাত্রীকে ধর্ষণ: শিক্ষককে পালাতে সহায়তা, ২ গ্রেফতার
জাতীয়

লাইলী বেগমকে ৩ লাখ টাকার অনুদান প্রদান

লাইলী বেগমকে ৩ লাখ টাকার অনুদান দিয়েছে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়।

লাইলী বেগমকে ৩ লাখ টাকার অনুদান প্রদান

সামাজিক যোগাযোগমাধ্যমে গান গেয়ে ভাইরাল হওয়া শিল্পী লাইলী বেগমকে ৩ লাখ টাকার অনুদান দিয়েছে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়। বুধবার (১৭ জুন) সকালে সচিবালয়ে সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরী লাইলী বেগমের হাতে এই অনুদানের চেক তুলে দেন।

সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরী বলেন, "কোনো প্রাতিষ্ঠানিক পরিচর্যা ছাড়াই মাটির কাছ থেকে উঠে এসেছেন লাইলী বেগম। জাতীয় কবি কাজী নজরুল ইসলামও ছিলেন মাটির সন্তান। ফেসবুকে লাইলী বাউলের গান দেখে তাকে সহায়তার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।"

মন্ত্রী আরও জানান, অনুদান দেওয়ার পাশাপাশি লাইলী বেগমকে ফরিদপুর শিল্পকলা একাডেমির কার্যক্রমের সঙ্গে সম্পৃক্ত করার উদ্যোগও নেওয়া হয়েছে।

লাইলী বেগম বলেন, "আমার মতো একজন শিল্পীকে সচিবালয়ে এনে সম্মান জানানো বড় বিষয়। এজন্য সরকারকে ধন্যবাদ জানাচ্ছি।"

বিজ্ঞাপন