বুধবার, ১৭ জুন, ২০২৬
ব্রেকিং
ক্যালিফোর্নিয়ায় B-52 বোমারু বিমান দুর্ঘটনা: ৮ জন নিহত লালমনিরহাটে নিখোঁজ শিশুর বস্তাবন্দী মরদেহ উদ্ধার গাজায় যুদ্ধবিরতির ৮ মাসেও ইসরায়েলি হামলা, আরও ৭ নিহত রাউজানে যুবদল নেতা মাসুদ হত্যাকাণ্ডে পেশাদার খুনিরা দ্রুত পালিয়েছে ইসরায়েলি বাহিনীর গুলিতে তিন বছরের ফিলিস্তিনি শিশুর মৃত্যু যশোরে গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে ৩ যুবক গ্রেপ্তার ইরানের সাথে যুদ্ধের সমাপ্তি: যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চুক্তি রাশিয়ার হামলায় ইউক্রেনে নিহত ৯, কিয়েভের ঐতিহাসিক গির্জায় আগুন মিজৌরিতে উড়োজাহাজ বিধ্বস্ত, ১২ জনের মৃত্যু মিসৌরিতে বিমান বিধ্বস্ত, পাইলটসহ ১২ স্কাইডাইভার নিহত
জাতীয়

শ্রীমঙ্গলে ফ্যামিলি কার্ড কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

শ্রীমঙ্গলে ফ্যামিলি কার্ড কার্যক্রম উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

শ্রীমঙ্গলে ফ্যামিলি কার্ড কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ফ্যামিলি কার্ড কার্যক্রম উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার (১৭ জুন) দুপুর পৌনে ২টার দিকে শ্রীমঙ্গলের ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয় মাঠে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের আয়োজনে এ কার্যক্রম শুরু হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে ১৫৫ জন ভাতাভোগীর মাঝে জুন মাসের ভাতার টাকা মোবাইলের মাধ্যমে পাঠানো হয়। প্রধানমন্ত্রী তারেক রহমান অনুষ্ঠানে উপস্থিত হয়ে দুস্থ ও অসহায় পরিবারের মাঝে অনুদান তুলে দেন।

প্রধানমন্ত্রী বেলা সোয়া ১০টার দিকে সিলেটে পৌঁছান এবং সেখান থেকে বাসযোগে মৌলভীবাজারের উদ্দেশ্যে রওনা হন। তিনি বিকেলে দুসাই রিসোর্টের উদ্দেশ্যে যাত্রা করবেন এবং সেখানে বিশ্রাম শেষে রাজনৈতিক সভায় যোগ দেবেন।

সভা শেষে সন্ধ্যায় সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা হওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রীর। প্রধানমন্ত্রীর সফর উপলক্ষে জেলাজুড়ে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে এবং নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।

এদিকে, প্রধানমন্ত্রীর সফরকে কেন্দ্র করে দলীয় নেতাকর্মীদের মাঝে উদ্দীপনা বিরাজ করছে।

বিজ্ঞাপন