শনিবার, ০১ আগস্ট, ২০২৬
ব্রেকিং
যুক্তরাষ্ট্রের হামলায় ইরানে ব্যাপক ক্ষতি, প্রতিশোধের ঘোষণা আইআরজিসির রাশিয়ার বিমান হামলায় ইউক্রেনে নিহত ৮, পোল্যান্ডের যুদ্ধবিমান মোতায়েন ইরানে যুক্তরাষ্ট্রের বিমান হামলায় নিহত ৩, শিশুদেরও গুরুতর আঘাত ইরানে যুক্তরাষ্ট্রের হামলায় তিনজন নিহত, আহত শিশুদের চিকিৎসা চলছে জাপানের ভূমিকম্পে এয়ন মলে বিস্ফোরণ, উদ্ধারকাজ চলছে যুক্তরাষ্ট্রের নতুন হামলা ইরানের বিরুদ্ধে শুরু জাপানে ৭.১ মাত্রার ভূমিকম্পে নিহত ২৮ জন ইরানে যুক্তরাষ্ট্রের বিমান হামলা, রাতভর বিস্ফোরণের শব্দ মধ্যপ্রাচ্যে ইরানের বিরুদ্ধে মার্কিন বাহিনীর নতুন হামলা শুরু জাপানে শক্তিশালী ভূমিকম্পের পর ১০০টিরও বেশি আফটারশক
জাতীয়

শরীয়তপুরে কৃষিজমি বিনষ্টের অভিযোগে ইউপি সদস্যের সাজা

শরীয়তপুরে কৃষিজমি বিনষ্টের অভিযোগে ইউপি সদস্যসহ দুজনের সাজা প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত।

শরীয়তপুরে কৃষিজমি বিনষ্টের অভিযোগে ইউপি সদস্যের সাজা

শরীয়তপুরের ডামুড্যায় কৃষিজমি বিনষ্টের অভিযোগে এক ইউপি সদস্যকে দুই লাখ টাকা জরিমানা এবং অনাদায়ে তিন মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। এ ছাড়া, অপর এক সহযোগীকে চার মাসের কারাদণ্ড প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার দিবাগত রাতে কনেশ্বর ইউনিয়নের উত্তর সৈয়দবস্তা এলাকায় এই ভ্রাম্যমাণ আদালতের কার্যক্রম পরিচালনা করা হয়। দন্ডপ্রাপ্তরা হলেন, কনেশ্বর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মোহাম্মদ ইব্রাহিম এবং তাঁর সহযোগী শফিক মাদবর।

ডামুড্যা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জাহিদুর রহমান জানান, এস্কেভেটর দিয়ে উর্বর কৃষিজমি বিনষ্ট এবং এলজিইডির গ্রামীণ সড়ক ক্ষতিগ্রস্ত করার অভিযোগে এই আদালত পরিচালনা করা হয়।

তিনি বলেন, "স্থানীয় শফিক মাদবরের বিরুদ্ধে উর্বর কৃষিজমি বিনষ্টের অভিযোগ এবং ইউপি সদস্য ইব্রাহিমের বিরুদ্ধে এস্কেভেটর সরবরাহের সত্যতা পাওয়া যায়।"

শফিক মাদবর সত্যতা স্বীকার করায় তাঁকে চার মাসের কারাদণ্ড দেওয়া হয়। ইউপি সদস্য ইব্রাহিম মেম্বারকে দুই লাখ টাকা জরিমানা এবং অনাদায়ে তিন মাসের কারাদণ্ড দেওয়া হয়।

অন্যদিকে, আরেক অভিযুক্ত সোহেল বেপারীকে ঘটনাস্থলে না পাওয়ায় তাঁর বিরুদ্ধে নিয়মিত মামলা দায়েরের জন্য ডামুড্যা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে নির্দেশ প্রদান করা হয়েছে।

এ সময় ডামুড্যা থানা-পুলিশের একটি দল ও গ্রাম পুলিশ উপস্থিত ছিল।

বিজ্ঞাপন