শুক্রবার, ১৯ জুন, ২০২৬
ব্রেকিং
জাতীয়

কুড়িগ্রাম সীমান্তে বিএসএফের পুশ ইন চেষ্টা ব্যর্থ

কুড়িগ্রাম সীমান্তে বিএসএফের পুশ ইন চেষ্টা ব্যর্থ, বিজিবির প্রতিরোধ।

কুড়িগ্রাম সীমান্তে বিএসএফের পুশ ইন চেষ্টা ব্যর্থ

কুড়িগ্রাম সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) কর্তৃক শিশুসহ ৯ জনকে বাংলাদেশে পুশ ইন করার চেষ্টা ব্যর্থ হয়েছে। রোববার (১৪ জুন) ভোর ৬টার দিকে রৌমারী উপজেলার গয়টাপাড়া সীমান্ত দিয়ে ৬ জন এবং ইজলামারী সীমান্ত দিয়ে ৩ জনকে পুশ ইন করার চেষ্টা করে বিএসএফ।

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও স্থানীয় বাসিন্দাদের প্রতিরোধের কারণে বিএসএফের এই চেষ্টা সফল হয়নি। বিজিবি জানায়, ঘটনার পর বিএসএফ ও বিজিবির মধ্যে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে বিএসএফ পুশ ইন ঘটনার অভিযোগ অস্বীকার করে এবং ওই ৯ জনকে ফেরত নিতে অস্বীকৃতি জানায়। বর্তমানে ওই ৯ জন সীমান্তের শূন্য রেখায় অবস্থান করছে।

বিজিবি জানিয়েছে, তাদের ফিরিয়ে দিতে বিএসএফের সাথে আলোচনা অব্যাহত রয়েছে।

বিজ্ঞাপন