সোমবার, ১৫ জুন, ২০২৬
ব্রেকিং
জাতীয়

বিএসএফের পুশইন: ২৬ ঘণ্টা পরও ৯ জনের অবস্থান শূন্যরেখায়

বিএসএফের পুশইন করা ৯ জন বাংলাদেশি নাগরিক ২৬ ঘণ্টা পরও ফেরত নেয়া হয়নি।

বিএসএফের পুশইন: ২৬ ঘণ্টা পরও ৯ জনের অবস্থান শূন্যরেখায়

কুড়িগ্রামের রৌমারী উপজেলার গয়টাপাড়া সীমান্ত দিয়ে বিএসএফের পুশইন করা ৯ জন বাংলাদেশি নাগরিক ২৬ ঘণ্টা পরও ফেরত নেয়া হয়নি।

স্থানীয় সূত্রে জানা যায়, রবিবার ভোর ৬টার দিকে ভারতের আসাম রাজ্যের ধুবড়ি জেলার জালুরচর বিএসএফ ক্যাম্পের সদস্যরা ৬ জন পুরুষ, ২ জন শিশু এবং ১ জন নারীকে পুশইন করার চেষ্টা করে। তবে বিজিবি ও স্থানীয়দের প্রতিরোধের কারণে এই চেষ্টা ব্যর্থ হয়।

বিজিবির পক্ষ থেকে জানানো হয়, বিএসএফ পুশইনের ঘটনা অস্বীকার করেছে এবং তাদের ফেরত নিতে অস্বীকৃতি জানায়। বিজিবি আন্তর্জাতিক আইন অনুযায়ী প্রকৃত বাংলাদেশি নাগরিকদের ফেরত নিতে বিএসএফকে আহ্বান জানায়।

জামালপুর-৩৫ বিজিবি অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল হাসানুর রহমান এই ঘটনাটির সত্যতা নিশ্চিত করে বলেন, পুশইনের চেষ্টা সফল হয়নি এবং বিজিবি সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে।

এ বিষয়ে বিএসএফ এবং বিজিবির মধ্যে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে বিএসএফ তাদের পুশইন করার ঘটনা অস্বীকার করে। বর্তমানে ওই ৯ জন সীমান্তের শূন্যরেখায় অবস্থান করছে।

বিজ্ঞাপন