সোমবার, ১৫ জুন, ২০২৬
ব্রেকিং
জাতীয়

দিল্লি বিমানবন্দরে প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টার অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি

দিল্লি বিমানবন্দরে তথ্য উপদেষ্টা ডা. জাহেদুর রহমানের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি, সফর বাতিল করে ঢাকা ফেরার সিদ্ধান্ত।

দিল্লি বিমানবন্দরে প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টার অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি

ভারতের দিল্লি বিমানবন্দরে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির মুখোমুখি হয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ডা. জাহেদুর রহমান। রোববার (১৪ জুন) সরকারি সফরে দিল্লি পৌঁছানোর পর ইমিগ্রেশন কর্মকর্তাদের দীর্ঘ জিজ্ঞাসাবাদের কারণে সফর বাতিল করতে বাধ্য হন তিনি।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ইমিগ্রেশন কর্তৃপক্ষের সঙ্গে দীর্ঘ সময় কথা বলার পর ডা. রহমান বিরক্ত হয়ে পাসপোর্ট ফেরত চান এবং পরবর্তী ফ্লাইটে ঢাকায় ফেরার প্রস্তুতি নেন।

ভারতীয় ইমিগ্রেশন কর্তৃপক্ষ পরে তাঁকে সসম্মানে দেশটিতে প্রবেশের অনুরোধ জানালেও, আত্মসম্মান ও প্রটোকল বজায় রাখতে সেই অনুরোধ প্রত্যাখ্যান করেন তিনি।

এ পরিস্থিতিতে, ডা. জাহেদুর রহমান আর দিল্লিতে অবস্থান করেননি এবং যত দ্রুত সম্ভব ঢাকার উদ্দেশ্যে রওনা হওয়ার কথা জানান।

বিজ্ঞাপন