সোমবার, ০৩ আগস্ট, ২০২৬
ব্রেকিং
পাকিস্তানের সোয়াতে আত্মঘাতী হামলায় নিহত ৭, আহত ১৮ গ্রীসে দাবানলের তাণ্ডব, নিহত ৩ অগ্নিনির্বাপক কর্মী ইন্দোনেশিয়ার ফেরিতে অগ্নিকাণ্ড: ৫ নিহত, ৪১ জন নিখোঁজ গাজায় ইসরায়েলি হামলায় নিহত ৮ ফিলিস্তিনি, ট্রাম্পের দাবির প্রেক্ষিতে সংঘর্ষ মস্কোর রেস্তোরাঁয় বিস্ফোরণে ৩ নিহত, ২১ আহত মস্কোতে ইতালীয় রেস্তোরাঁয় আত্মঘাতী বোমা হামলা, নিহত ৩ যুক্তরাষ্ট্রে রেস্টুরেন্টে বন্দুক হামলায় ৩ জন নিহত আইডাহোর ফাস্ট ফুড রেস্তোরাঁয় বন্দুকধারীর হামলায় নিহত কয়েকজন কলম্বিয়ায় গাড়ি বোমা হামলায় ১১ আহত, নির্বাচন সামনে গাজার হাসপাতালে ইসরায়েলি হামলা, চিকিৎসাসেবা ব্যাহত হওয়ার আশঙ্কা
জাতীয়

বাংলাদেশ পুলিশের ১২ কর্মকর্তার বদলি ও পদায়ন

বাংলাদেশ পুলিশের ১২ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি ও পদায়ন করা হয়েছে।

বাংলাদেশ পুলিশের ১২ কর্মকর্তার বদলি ও পদায়ন

বাংলাদেশ পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার এবং সহকারী পুলিশ সুপার পদমর্যাদার ১২ জন ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি ও পদায়ন করা হয়েছে। বুধবার (১৭ জুন) বাংলাদেশ পুলিশের ইন্সপেক্টর জেনারেল (আইজিপি) মো. আলী হোসেন ফকির স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এ আদেশ দেওয়া হয়েছে।

বদলি হওয়া কর্মকর্তাদের মধ্যে শরীয়তপুরের অতিরিক্ত পুলিশ সুপার মো. তানভীর হোসেনকে এসবি-তে, বরিশাল মেট্রোপলিটনের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার রিপন চন্দ্র সরকারকে খুলনা মেট্রোপলিটনে পদায়ন করা হয়েছে। এছাড়া সিআইডির অতিরিক্ত পুলিশ সুপার ফারহানা আফরোজ জেমিকে ঝিনাইদহের ইন-সার্ভিস ট্রেনিং সেন্টারে বদলি করা হয়েছে।

চুয়াডাঙ্গা সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. মোস্তাফিজুর রহমানকে নড়াইলের সদর সার্কেলে এবং ঝিনাইদহের কোটচাঁদপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. সায়েম ইউসুফকে পুলিশ হেডকোয়ার্টার্সে পদায়ন করা হয়েছে।

এছাড়া ডিএমপির অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার পহন চাকমাকে নওগাঁর ইন-সার্ভিস ট্রেনিং সেন্টারে এবং বরিশাল মেট্রোপলিটনের সহকারী পুলিশ কমিশনার মো. মশিয়ার রহমানকে রাঙ্গামাটির ১৮ এপিবিএনে বদলি করা হয়েছে।

অন্যদিকে সাতক্ষীরার তালা সার্কেলের সহকারী পুলিশ সুপার শেখ মোহাম্মদ নূরুল্লাহকে চুয়াডাঙ্গার দামুড়হুদা সার্কেলে এবং পুলিশ হেডকোয়ার্টার্সের সহকারী পুলিশ সুপার ফারহান-উল-ইমামকে ঢাকার পুলিশ স্টাফ কলেজে পদায়ন করা হয়েছে।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের সহকারী পুলিশ কমিশনার এস.এম. মাহবুবুল আলমকে সিআইডিতে এবং র‌্যাবের সহকারী পুলিশ সুপার মো. জিয়া লতিফুল ইসলামকে রংপুরের মেট্রোপলিটনে বদলি করা হয়েছে। খুলনা মেট্রোপলিটনের সহকারী পুলিশ কমিশনার শেখ মো. আব্দুর রাজ্জাককেও সিআইডিতে বদলি করা হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়, জনস্বার্থে জারি হওয়া এই আদেশ আগামী ১ জুলাইয়ের মধ্যে কার্যকর করার নির্দেশ দেওয়া হয়েছে। নির্ধারিত সময়ে দায়িত্ব হস্তান্তর না করলে আগামী ২ জুলাই থেকে কর্মকর্তাদের তাৎক্ষণিক অবমুক্ত হিসেবে গণ্য করা হবে।

বিজ্ঞাপন