মঙ্গলবার, ২৩ জুন, ২০২৬
ব্রেকিং
জাতীয়

১১৫ দিন পর হরমুজ পার হলো ‘বাংলার জয়যাত্রা’

১১৫ দিন পর পারস্য উপসাগরে আটকে থাকা ‘বাংলার জয়যাত্রা’ হরমুজ প্রণালি অতিক্রম করেছে।

১১৫ দিন পর হরমুজ পার হলো ‘বাংলার জয়যাত্রা’

পারস্য উপসাগরে ১১৫ দিন আটকে থাকার পর বাংলাদেশ শিপিং করপোরেশনের জাহাজ ‘এমভি বাংলার জয়যাত্রা’ অবশেষে হরমুজ প্রণালি অতিক্রম করেছে। ইরান-যুক্তরাষ্ট্র-ইসরায়েল যুদ্ধের কারণে এই দীর্ঘ সময় জাহাজটি আটকে ছিল। সোমবার দিবাগত রাত ৩টা ১২ মিনিটে ইরানি বাহিনীর অনুমতি নিয়ে জাহাজটি প্রণালিটি পার করে।

জাহাজটিতে থাকা ৩১ বাংলাদেশি নাবিকের জন্য এই খবরটি একটি স্বস্তির নিঃশ্বাস। ফেব্রুয়ারি মাস থেকে তারা পারস্য উপসাগরে আটকে ছিলেন। বর্তমানে জাহাজটি সংযুক্ত আরব আমিরাতের ফুজাইরা বন্দরের দিকে এগিয়ে যাচ্ছে।

শিপিং করপোরেশনের ব্যবস্থাপনা পরিচালক কমোডর মাহমুদুল মালেক জানান, জাহাজটির মূল গন্তব্য দক্ষিণ আফ্রিকা, যেখানে এটি পণ্য খালাস করবে। তিনি আরও বলেন, জাহাজের সব নাবিক সুস্থ রয়েছেন এবং অচলাবস্থা থেকে মুক্তি পাওয়ায় তারা স্বস্তি প্রকাশ করেছেন।

বিজ্ঞাপন