বুধবার, ২৪ জুন, ২০২৬
ব্রেকিং
আন্তর্জাতিক

হরমুজে আটকা নাবিকদের সরাচ্ছে আইএমও

হরমুজ প্রণালিতে আটকে থাকা ১১ হাজার নাবিককে সরানোর উদ্যোগ নিচ্ছে আইএমও।

হরমুজে আটকা নাবিকদের সরাচ্ছে আইএমও

হরমুজ প্রণালিতে আটকে থাকা নাবিকদের সরিয়ে নেওয়ার উদ্যোগ নিচ্ছে জাতিসংঘের আন্তর্জাতিক সামুদ্রিক সংস্থা (আইএমও)। রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, যুদ্ধ বন্ধে ইরান এবং যুক্তরাষ্ট্রের মধ্যে সমঝোতা স্মারক সই হওয়ার পরিপ্রেক্ষিতে এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

প্রায় ১১ হাজার নাবিককে সরিয়ে নেওয়ার পরিকল্পনা রয়েছে আইএমওর। সংস্থাটির মহাসচিব জানিয়েছেন, এই উদ্ধার অভিযান ইরান, ওমান, যুক্তরাষ্ট্র, উপসাগরীয় উপকূলীয় দেশগুলো এবং সামুদ্রিক শিল্পের সহযোগিতায় পরিচালিত হবে।

তিনি আরও জানান, নিরাপদ নৌচলাচলের জন্য প্রয়োজনীয় নিরাপত্তার নিশ্চয়তাও পাওয়া গেছে। ওমানের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, নাবিকদের সরিয়ে নিতে আইএমওর কার্যক্রমটি নিয়ে কয়েক মাস ধরে আলোচনা চলছিল।

এখন এটি পর্যায়ক্রমে বাস্তবায়ন করা হবে। চলতি বছরের ২৮ ফেব্রুয়ারি ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যুদ্ধ শুরু হলে হরমুজ প্রণালি বন্ধ করে দেয় তেহরান, যার ফলে অনেক বাণিজ্যিক জাহাজ আটকে পড়ে।

বিজ্ঞাপন