বুধবার, ২৪ জুন, ২০২৬
ব্রেকিং
আন্তর্জাতিক

নেতানিয়াহুর বার্তা: আমেরিকা নির্ভরতা কমানোর পরিকল্পনা

নেতানিয়াহু ইসরায়েলের প্রতিরক্ষা সক্ষমতা বাড়ানোর ওপর জোর দিয়েছেন।

নেতানিয়াহুর বার্তা: আমেরিকা নির্ভরতা কমানোর পরিকল্পনা

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু জানিয়েছেন, দেশটির নিজস্ব প্রতিরক্ষা সক্ষমতা জোরদার করে যুক্তরাষ্ট্রের সামরিক সহায়তার ওপর নির্ভরতা কমাতে হবে।

তিনি বলেন, ইরান ও তার মিত্রদের বিরুদ্ধে দীর্ঘমেয়াদি লড়াইয়ে আত্মনির্ভর প্রতিরক্ষা ব্যবস্থা গড়ার ওপর জোর দিতে হবে। সাম্প্রতিক বক্তব্যে নেতানিয়াহু যুক্তরাষ্ট্রের দীর্ঘদিনের সামরিক সহায়তার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

নেতানিয়াহুর মতে, ভবিষ্যতে ইসরায়েলকে নিজস্ব প্রতিরক্ষা সক্ষমতার ওপর আরও বেশি নির্ভর করতে হবে। তিনি বলেন, আগামী কয়েক দশকে দেশের শক্তি নির্ভর করবে সামরিক ও প্রযুক্তিগত সক্ষমতার ওপর।

এ লক্ষ্যে প্রতিরক্ষা খাতে বিনিয়োগ বাড়ানোর পাশাপাশি দেশীয় অস্ত্র উৎপাদন সম্প্রসারণের পরিকল্পনা নেওয়া হচ্ছে।

টাইমস অব ইসরায়েলের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, গত কয়েক মাস ধরেই নেতানিয়াহু যুক্তরাষ্ট্রের সামরিক সহায়তার ওপর নির্ভরতা কমানোর পক্ষে অবস্থান নিয়ে আসছেন।

ইরান ইস্যুতে যুক্তরাষ্ট্রের কূটনৈতিক তৎপরতার প্রেক্ষাপটে নেতানিয়াহুর এ মন্তব্য সামনে এসেছে।

বিজ্ঞাপন