শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬
ব্রেকিং
আন্তর্জাতিক

জলবায়ু সম্মেলনে জীবাশ্ম জ্বালানি নিয়ে অসন্তোষ প্রকাশ পরিবেশবিদদের

জলবায়ু সম্মেলনে জীবাশ্ম জ্বালানি নিয়ে মতভেদে অসন্তুষ্ট পরিবেশবিদরা।

জলবায়ু সম্মেলনে জীবাশ্ম জ্বালানি নিয়ে অসন্তোষ প্রকাশ পরিবেশবিদদের

জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় বিশ্ব এক গুরুত্বপূর্ণ সময় পার করছে। বিজ্ঞানীরা সতর্ক করছেন যে, কার্বন নিঃসরণ বাড়তে থাকলে, পৃথিবীর তাপমাত্রা ১.৫ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে আটকে রাখার সুযোগ চার বছরেরও কম সময়ের মধ্যে শেষ হয়ে যেতে পারে।

কপ-৩১ সম্মেলনে জীবাশ্ম জ্বালানির ব্যবহার কমানোর বিষয়ে দেশগুলোর মধ্যে মতভেদে অসন্তুষ্টি প্রকাশ করেছেন পরিবেশবিদরা। রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, পৃথিবীর গড় উষ্ণতা ১.৫ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে আটকে রাখার সময় দ্রুত ফুরিয়ে আসছে এবং প্রায় দুইশ দেশের প্রতিনিধিরা ১৬৫টি বিষয়ে আলোচনা করছেন।

তবে তেল, গ্যাস ও কয়লার ব্যবহার থেকে সরে আসার প্রশ্নে বড় উৎপাদক ও ভোক্তা দেশগুলোর অনীহা স্পষ্ট। নতুন কোনো বাধ্যতামূলক লক্ষ্য নির্ধারণ কিংবা জীবাশ্ম জ্বালানির ব্যবহার কমানোর সুনির্দিষ্ট রূপরেখায় ঐকমত্য নেই।

গবেষকদের মতে, গ্লোবাল কার্বন প্রজেক্টের মূল্যায়ন অনুযায়ী, পৃথিবীর তাপমাত্রা ১.৫ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে রাখতে হলে বাতাসে কার্বন ডাই-অক্সাইডের নিঃসরণ সীমিত করতে হবে। কিন্তু কয়লা, তেল ও গ্যাস পোড়ানোর ফলে বাতাসে কার্বন জমতে থাকায় এই লক্ষ্যমাত্রা অর্জন করা কঠিন হয়ে পড়ছে।

বর্তমান গতিতে নিঃসরণ চলতে থাকলে, ১.৫ ডিগ্রির লক্ষ্যমাত্রা ধরে রাখার জন্য যে পরিমাণ কার্বন নিঃসরণের সুযোগ রয়েছে, তা চার বছরেরও কম সময়ে শেষ হয়ে যাবে।

এছাড়া, জলবায়ু সংকটের আরেকটি গুরুত্বপূর্ণ দিক হলো, পৃথিবীর বন ও সমুদ্র বিপুল পরিমাণ কার্বন শোষণ করে উষ্ণতা বাড়ার গতি কিছুটা কমিয়েছে। কিন্তু বর্তমানে এই সক্ষমতা নিয়েও উদ্বেগ বাড়ছে। সমুদ্রের পানি উষ্ণ হলে কার্বন শোষণের ক্ষমতা কমে যায় এবং বন উজাড় ও পরিবেশের পরিবর্তনে স্থলভাগের কার্বন শোষণ বাধাগ্রস্ত হচ্ছে।

বিজ্ঞাপন