শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬
ব্রেকিং
আন্তর্জাতিক

জলবায়ু সম্মেলনের নতুন খসড়ায় জীবাশ্ম জ্বালানি সীমিতকরণের প্রসঙ্গ বাদ

জলবায়ু সম্মেলন কপ-৩১-এর নতুন খসড়া চুক্তি থেকে জীবাশ্ম জ্বালানির ব্যবহার সীমিতকরণের প্রসঙ্গ বাদ পড়েছে।

জলবায়ু সম্মেলনের নতুন খসড়ায় জীবাশ্ম জ্বালানি সীমিতকরণের প্রসঙ্গ বাদ

জলবায়ু সম্মেলন কপ-৩১-এর নতুন খসড়া চুক্তি থেকে জীবাশ্ম জ্বালানির ব্যবহার সীমিত করার প্রসঙ্গ বাদ পড়েছে। এ ছাড়া বাদ গেছে উন্নয়নশীল দেশগুলোর জলবায়ু অভিযোজনের জন্য ১২০ বিলিয়ন ডলার অর্থায়নের লক্ষ্যমাত্রাও।

বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, বৈশ্বিক উষ্ণতা ১ দশমিক ৫ ডিগ্রির মধ্যে রাখার প্যারিস চুক্তির লক্ষ্য পূরণ হবে না বলেও স্বীকার করা হয়েছে।

তুরস্কের আনতালিয়ায় কপ-৩১ সম্মেলনের শেষ পর্যায়ে বৃহস্পতিবার নতুন খসড়া চুক্তিটি প্রকাশ করা হয়। আগের খসড়ায় জীবাশ্ম জ্বালানির ব্যবহার সীমিত করার দুটি উল্লেখ ছিল, তবে নতুন সংস্করণে তা বাদ দেওয়া হয়েছে।

সম্মেলনের সভাপতি মুরাত কুরুম নতুন খসড়াটিকে আনতালিয়া ঘোষণা হিসেবে তুলে ধরেছেন। তিনি জানান, জলবায়ু মোকাবিলায় অর্থায়ন বাড়ানো, প্রযুক্তির সুযোগ সম্প্রসারণ এবং বাস্তব পদক্ষেপের পথ তৈরি করবে এই ঘোষণা।

বিজ্ঞাপন