শনিবার, ২১ নভেম্বর, ২০২৬
ব্রেকিং
আন্তর্জাতিক

ইরানের ক্ষেপণাস্ত্র ব্যবহারের প্রস্তুতির হুঁশিয়ারি

ইরান নতুন ভৌগোলিক এলাকায় ক্ষেপণাস্ত্র ব্যবহারের প্রস্তুতির ঘোষণা দিয়েছে।

ইরানের ক্ষেপণাস্ত্র ব্যবহারের প্রস্তুতির হুঁশিয়ারি

ইরান তার ক্ষেপণাস্ত্রগুলো নতুন ভৌগোলিক এলাকায় ব্যবহারের জন্য প্রস্তুত রেখেছে বলে জানিয়েছে ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)। আইআরজিসির জ্যেষ্ঠ উপদেষ্টা আলি বেলালি বলেন, নির্দেশ পাওয়া মাত্রই যথাযথ পদক্ষেপ নেওয়া হবে।

তিনি জানান, তেহরানের ক্ষেপণাস্ত্রের সংখ্যা, অবস্থান বা সুযোগ-সুবিধার ক্ষেত্রে কোনো সীমাবদ্ধতা নেই। এ ধরনের প্রস্তুতি শত্রুদের জন্য একটি সতর্কবার্তা হিসেবে কাজ করবে।

বেলালি আরও বলেন, ইরানের ক্ষেপণাস্ত্র মোকাবিলায় শত্রুরা থাডের মতো মিলিয়ন ডলার মূল্যের প্রতিরক্ষা ব্যবস্থা তৈরি করতে বাধ্য হচ্ছে, যা প্রচুর অর্থ ও দীর্ঘ সময় ব্যয় করছে।

এদিকে, মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, ফেব্রুয়ারি থেকে ইরানের বিরুদ্ধে যুদ্ধে যুক্তরাষ্ট্রের ৪ হাজার ৮০০ কোটি ডলার খরচ হয়েছে। তবে, মধ্যপ্রাচ্যে অবস্থিত মার্কিন ঘাঁটিগুলোর ক্ষয়ক্ষতির হিসাব এই ব্যয়ের মধ্যে ধরা হয়নি।

বিজ্ঞাপন