মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২৬
ব্রেকিং
রাজবাড়ীতে ট্রেনের বিচ্ছিন্ন বগির ধাক্কায় নিহত ২, আহত ৬ ইসরায়েলি বসতি স্থাপনকারীদের হামলা, পশ্চিম তীরে মসজিদ পুড়িয়ে দেওয়া হয়েছে ফ্রান্স ও স্পেনে দাবানলে বিপর্যয়, তিন লাখ মানুষ নিরাপদ আশ্রয়ে ফ্রান্স ও স্পেনে দাবানলে তিন লাখের বেশি মানুষ ঘরছাড়া বার্লিনে সমকামীদের প্রাইড শোভাযাত্রায় গাড়িচাপা, নিহত ১ ফ্রান্স ও স্পেনে ভয়াবহ দাবানল, ৩ লাখের বেশি মানুষ নিরাপদ আশ্রয়ে মাদকাসক্ত ছেলের ছুরিকাঘাতে চট্টগ্রামে দম্পতির মৃত্যু ইউক্রেনে রাশিয়ার হামলায় ১৫ জন নিহত, কিয়েভে গুরুতর আক্রমণ মতিঝিলে মেট্রো স্টেশনের নিচে টাইমার সদৃশ বিস্ফোরক উদ্ধার মতিঝিল মেট্রো স্টেশনে পেট্রোল বোমা নিক্ষেপের ঘটনা
আন্তর্জাতিক

ইরানের নতুন ক্ষেপণাস্ত্র হামলা ইসরায়েলে, উত্তেজনা বৃদ্ধি

ইরান থেকে নতুন ক্ষেপণাস্ত্র হামলা ইসরায়েলে, উত্তেজনা বৃদ্ধি পাচ্ছে।

ইরানের নতুন ক্ষেপণাস্ত্র হামলা ইসরায়েলে, উত্তেজনা বৃদ্ধি

ইরান থেকে নতুন করে একাধিক ক্ষেপণাস্ত্র শনাক্ত করা হয়েছে, যা ইসরায়েলের ভূখণ্ডের দিকে নিক্ষেপ করা হয়েছে বলে জানিয়েছে দেশটির প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)।

আইডিএফ জানায়, এই হুমকি প্রতিহত করতে তাদের প্রতিরক্ষা ব্যবস্থা বর্তমানে কাজ করছে। ইরান ও ইসরায়েলের মধ্যে পাল্টাপাল্টি সংঘাতে নতুন করে উত্তেজনা বৃদ্ধি পেয়েছে।

রোববার রাতে, লেবাননে আগ্রাসনের জবাবে ইরান ইসরায়েলে অভিযান চালিয়েছে। এর পর তেলআবিব ইস্ফাহান ও তাবরিজে হামলা চালানোর খবর পাওয়া গেছে, যেখানে একাধিক বিস্ফোরণের শব্দ শোনা গেছে।

আইআরজিসি জানায়, বারবার যুদ্ধবিরতি লঙ্ঘন ও লেবাননে রেড লাইন অতিক্রমের কারণে এটি ইসরায়েলের বিরুদ্ধে একটি সতর্কবার্তা মূলক অভিযান।

তারা আরও জানিয়েছে, যদি ইসরায়েল আগ্রাসন চালিয়ে যায়, তবে পরবর্তীতে আরও বড় হামলার মুখোমুখি হবে তারা ও তাদের মিত্ররা।

এর আগে, আইডিএফ মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল এফি ডেফরিন হুঁশিয়ারি দেন যে, ইরান ইসরায়েলে হামলা করে মারাত্মক ভুল করেছে।

বিজ্ঞাপন