ইসরায়েলি সামরিক বাহিনী দাবি করেছে যে, ইরান থেকে একযোগে একাধিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে। সোমবার (৮ জুন) এই তথ্য নিশ্চিত করে ইসরায়েলি সেনাবাহিনী জানায়, তারা ইরান থেকে আসা ক্ষেপণাস্ত্রগুলো প্রতিহত করতে তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয়ভাবে কাজ করছে।
এ ঘটনার মাত্র কয়েক মিনিট আগে, ইসরায়েলি সেনাবাহিনী এক ঘোষণায় জানিয়েছিল, আগামী কয়েক ঘণ্টার মধ্যে দেশের ওপর বড় ধরনের বিমান বা ক্ষেপণাস্ত্র হামলা হতে পারে।
লেবাননের রাজধানী বৈরুতের দক্ষিণাঞ্চলীয় শহরতলিতে ইসরায়েলের চালানো এক প্রাণঘাতী হামলার পর এই আশঙ্কা তৈরি হয়। ওই হামলার পর পুরো সামরিক বাহিনীকে 'হাই অ্যালার্ট' বা সর্বোচ্চ সতর্কতাবস্থায় রাখা হয়।