বৃহস্পতিবার, ৩০ জুলাই, ২০২৬
ব্রেকিং
জাপানের কিউশুতে ৭.১ মাত্রার ভূমিকম্প, সুনামির সতর্কতা সিয়াটলে খাদ্য উৎসবে গুলিতে তিনজন নিহত, আহত চারজন দক্ষিণ-পশ্চিম ইউরোপে দাবানল: ৩২৫,০০০ মানুষ নিরাপদ স্থানে সরানো হয়েছে সিয়াটলে ফুড ফেস্টিভ্যালে বন্দুক হামলায় নিহত ২, আহত ৫ সিয়াটলে ফুড ফেস্টিভ্যালের কাছে গোলাগুলিতে দুইজন নিহত, আহত পাঁচ চেরনিহিভে রাশিয়া-ইউক্রেন সংঘর্ষে ১০ জন নিহত, শিশু অন্তর্ভুক্ত রাজবাড়ীতে ট্রেনের বিচ্ছিন্ন বগির ধাক্কায় নিহত ২, আহত ৬ ইসরায়েলি বসতি স্থাপনকারীদের হামলা, পশ্চিম তীরে মসজিদ পুড়িয়ে দেওয়া হয়েছে ফ্রান্স ও স্পেনে দাবানলে বিপর্যয়, তিন লাখ মানুষ নিরাপদ আশ্রয়ে ফ্রান্স ও স্পেনে দাবানলে তিন লাখের বেশি মানুষ ঘরছাড়া
আন্তর্জাতিক

ইরান হামলা চালিয়ে মারাত্মক ভুল করেছে: আইডিএফ মুখপাত্র

ইরান ইসরায়েলে হামলা চালিয়ে মারাত্মক ভুল করেছে বলে মন্তব্য করেছেন আইডিএফ মুখপাত্র।

ইরান হামলা চালিয়ে মারাত্মক ভুল করেছে: আইডিএফ মুখপাত্র

ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর (আইডিএফ) মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল এফি ডেফরিন বলেছেন, ইরান ইসরায়েলে হামলা চালিয়ে মারাত্মক ভুল করেছে। তিনি রোববার (৭ জুন) রাতে একটি টেলিভিশন বিবৃতিতে এই মন্তব্য করেন।

বিবৃতিতে তিনি নিশ্চিত করেন যে, ইরান থেকে মিসাইল ছোঁড়ার ঘটনা ঘটেছে। হামলার বিরুদ্ধে তেলআবিবের প্রতিরক্ষা ব্যবস্থা কার্যকর রয়েছে বলে জানান তিনি। ডেফরিন বলেন, 'হিজবুল্লাহ বিরোধী অভিযান চালিয়ে যাবে ইসরায়েল।'

তবে ইরানের বিরুদ্ধে দ্রুত পাল্টা পদক্ষেপ নেওয়া হবে কিনা, সে বিষয়ে স্পষ্ট কিছু জানাননি তিনি। তিনি বলেন, 'কিছুক্ষণ আগে ইরানের সন্ত্রাসী প্রশাসন ইসরায়েলি ভূখণ্ড লক্ষ্য করে মিসাইল ছুঁড়েছে। আমরা প্রস্তুত ছিলাম।'

আইডিএফ-এর প্রস্তুতির ওপর জোর দিয়ে তিনি আরও বলেন, 'ইরান আরও একবার চরম ভুল করলো। তারা সন্ত্রাসবাদকে বেছে নিয়েছে।'

এর আগে, ইসরায়েলের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ও কট্টরপন্থি নেতা ইতমার বেন গাভির এক্সবার্তায় (সাবেক টুইটার) এক বাক্যে হুঁশিয়ারি দেন। তিনি বলেন, 'রাতেই পুড়তে হবে তেহরানকে।'

বিজ্ঞাপন