বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২৬
ব্রেকিং
স্পেনে ট্রেনের সংঘর্ষে নিহত ৩০, রেলপথের নিরাপত্তা প্রশ্নবিদ্ধ স্পেনে ট্রেন সংঘর্ষে নিহত ৪৬, উদ্ধার কার্যক্রম চলছে ঘূর্ণিঝড় আরনাবের প্রভাবে ভারতের অন্ধ্র প্রদেশে ব্যাপক ক্ষয়ক্ষতি ভারতের অন্ধ্রপ্রদেশে ঘূর্ণিঝড় অর্ণবের তাণ্ডব, সতর্কতা জারি সুদানের ন্যালে ড্রোন হামলায় ২১ নিহত, ৪০ আহত ঘূর্ণিঝড় অর্ণব: অতি প্রবল অবস্থায় পশ্চিম-উত্তরপশ্চিম দিকে অগ্রসর চট্টগ্রামের সীতাকুণ্ডে লরি চাপায় নিহত ৫, আহত ৪ সাগরে ঘূর্ণিঝড় ‘অর্ণব’, প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে ফ্রান্সে জাতিগত হামলায় নিহত ১, আহত ৫, মুসলিমদের বিরুদ্ধে ঘৃণা বাড়ছে জর্ডানে গির্জায় সন্ত্রাসী হামলায় ৭ জন নিহত, ৩ দিনের রাষ্ট্রীয় শোক
আন্তর্জাতিক

গাজায় ইসরায়েলি হামলায় এক দিনে ১৩ ফিলিস্তিনি নিহত

গাজায় ইসরায়েলি হামলায় এক দিনে ১৩ ফিলিস্তিনি নিহত হয়েছে।

গাজায় ইসরায়েলি হামলায় এক দিনে ১৩ ফিলিস্তিনি নিহত

গাজার বিভিন্ন স্থানে ইসরায়েলি হামলায় এক দিনে ১৩ ফিলিস্তিনি নিহত হয়েছে। রোববার গাজা সিটি, খান ইউনিস ও দেইর আল বালাহ এলাকায় এই হামলার ঘটনা ঘটে।

রয়টার্সের তথ্য অনুযায়ী, হামলার সময় মিশরে যুদ্ধবিরতি রক্ষায় হামাসসহ অন্যান্য ফিলিস্তিনি গোষ্ঠীর নেতাদের সঙ্গে মধ্যস্থতাকারীদের নতুন দফা আলোচনা চলছিল। এই পরিস্থিতিতে হামাস জানিয়েছে, আলোচনা অগ্রগতির জন্য গাজায় ইসরায়েলি হামলা বন্ধ করা অপরিহার্য।

গত বছরের অক্টোবরে গাজায় যুদ্ধবিরতি কার্যকরের পর থেকে ইসরায়েলি হামলায় ৯৪৭ ফিলিস্তিনি নিহত হয়েছে। এই সময়ের মধ্যে আহত হয়েছে ২ হাজার ৯০০ জনেরও বেশি মানুষ।

বিজ্ঞাপন