মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২৬
ব্রেকিং
সিয়াটলে ফুড ফেস্টিভ্যালে বন্দুক হামলায় নিহত ২, আহত ৫ সিয়াটলে ফুড ফেস্টিভ্যালের কাছে গোলাগুলিতে দুইজন নিহত, আহত পাঁচ চেরনিহিভে রাশিয়া-ইউক্রেন সংঘর্ষে ১০ জন নিহত, শিশু অন্তর্ভুক্ত রাজবাড়ীতে ট্রেনের বিচ্ছিন্ন বগির ধাক্কায় নিহত ২, আহত ৬ ইসরায়েলি বসতি স্থাপনকারীদের হামলা, পশ্চিম তীরে মসজিদ পুড়িয়ে দেওয়া হয়েছে ফ্রান্স ও স্পেনে দাবানলে বিপর্যয়, তিন লাখ মানুষ নিরাপদ আশ্রয়ে ফ্রান্স ও স্পেনে দাবানলে তিন লাখের বেশি মানুষ ঘরছাড়া বার্লিনে সমকামীদের প্রাইড শোভাযাত্রায় গাড়িচাপা, নিহত ১ ফ্রান্স ও স্পেনে ভয়াবহ দাবানল, ৩ লাখের বেশি মানুষ নিরাপদ আশ্রয়ে মাদকাসক্ত ছেলের ছুরিকাঘাতে চট্টগ্রামে দম্পতির মৃত্যু
আন্তর্জাতিক

ইরানের শহরে ইসরায়েলের পাল্টা হামলা, বিস্ফোরণের শব্দ শোনা গেছে

ইসরায়েল তেহরানসহ ইরানের একাধিক শহরে হামলা চালিয়েছে, বিস্ফোরণের শব্দ শোনা গেছে।

ইরানের শহরে ইসরায়েলের পাল্টা হামলা, বিস্ফোরণের শব্দ শোনা গেছে

রাজধানী তেহরানসহ ইরানের একাধিক শহরে তীব্র হামলা চালিয়েছে ইসরায়েল। রোববার (৭ জুন) মধ্যরাত থেকে শুরু হওয়া এই হামলায় কেঁপে ওঠে তেহরান, তাবরিজ ও ইসফাহান শহর।

ইরানি রাষ্ট্রীয় সংবাদমাধ্যম এবং ইসরায়েলি সামরিক বাহিনীর পক্ষ থেকে এই হামলার খবর নিশ্চিত করা হয়েছে। আইআরএনএ সংবাদ সংস্থা জানিয়েছে, তেহরানে অন্তত দুটি শক্তিশালী বিস্ফোরণের শব্দ শোনা গেছে এবং ইসফাহান শহরে অন্তত তিনটি বিস্ফোরণের শব্দ শোনা গেছে।

ইসরায়েলি সামরিক বাহিনী জানিয়েছে, পশ্চিম ও মধ্য ইরানে সামরিক লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। আইআরআইবি সম্প্রচারকারী সংস্থা জানিয়েছে, তেহরান, তাবরিজ এবং ইসফাহানে একাধিক বিস্ফোরণের শব্দ শোনা গেছে।

এর আগে, দখলদারদের লক্ষ্য করে রোববার রাতে মিসাইল ছুড়েছিল ইরান। ধারণা করা হচ্ছে, ওই মিসাইল হামলার জবাবে ইসরাইল পালটা হামলা চালিয়েছে।

উল্লেখ্য, যুদ্ধবিরতি সত্ত্বেও রোববার লেবাননের রাজধানী বৈরুতে বড় হামলা চালায় ইসরাইল। এর জবাবে ইসরাইলের উত্তরাঞ্চলে মিসাইল ছুড়ে তেহরান।

বিজ্ঞাপন