সোমবার, ১০ আগস্ট, ২০২৬
ব্রেকিং
আন্তর্জাতিক

ইরানি জেনারেল: যুক্তরাষ্ট্র-ইসরায়েল যুদ্ধের লক্ষ্য অর্জনে ব্যর্থ

ইরানি জেনারেল হাসানজাদেহ যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যুদ্ধে ব্যর্থতার দাবি করেছেন।

ইরানি জেনারেল: যুক্তরাষ্ট্র-ইসরায়েল যুদ্ধের লক্ষ্য অর্জনে ব্যর্থ

ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) ব্রিগেডিয়ার জেনারেল হাসান হাসানজাদেহ দাবি করেছেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানের বিরুদ্ধে যুদ্ধে তাদের লক্ষ্য অর্জনে ‘পুরোপুরি ব্যর্থ’ হয়েছে।

শনিবার (৮ আগস্ট) তেহরানে অনুষ্ঠিত এক অনুষ্ঠানে তিনি বলেন, ইরানের জনগণের শক্তি এবং বাসিজ বাহিনীর প্রস্তুতি দেশটিকে আঞ্চলিক ও বৈশ্বিক পর্যায়ে অন্যতম প্রধান শক্তিতে পরিণত করেছে।

হাসানজাদেহ আরও জানান, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের নেতাদের সামনে তাদের বারবার ব্যর্থতার বিষয়ে জনগণ ও বুদ্ধিজীবীদের কাছে কোনো জবাব নেই।

তিনি বলেন, ইরানের বিরুদ্ধে নির্ধারিত লক্ষ্য অর্জনে তারা সম্পূর্ণ ব্যর্থ হয়েছে।

এই মন্তব্য এমন এক সময়ে এসেছে যখন যুক্তরাষ্ট্র-ইসরায়েল এবং ইরানের মধ্যে যুদ্ধ-পরবর্তী উত্তেজনা অব্যাহত রয়েছে। হরমুজ প্রণালি নিয়ে তেহরান ও ওয়াশিংটনের মধ্যে টানাপোড়েনও চলছে।

বিজ্ঞাপন