ইসলামী বিপ্লবী গার্ড কর্পস (আইআরজিসি) জানিয়েছে, তারা ইসরায়েলের নেভাতিম ও তেল নোফ বিমানঘাঁটিতে হামলা চালিয়েছে। এই হামলার উদ্দেশ্য ছিল ইসরায়েলের রাডার স্থাপনাগুলোকে লক্ষ্যবস্তু বানানো।
আইআরজিসি দাবি করেছে, ইসরায়েল তাদের তিনটি অঞ্চলে রাডার স্থাপনায় হামলা চালিয়েছে, যার প্রতিক্রিয়ায় তারা এই হামলা করেছে।
অন্যদিকে, ইসরায়েলি সামরিক বাহিনী (আইডিএফ) জানায়, তারা ইরানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের মাহশহরে একটি পেট্রোকেমিক্যাল কমপ্লেক্সে হামলা চালিয়েছে। আইডিএফের তথ্যমতে, এই হামলায় কমপ্লেক্সের বিভিন্ন অংশে ক্ষতি হয়েছে।
ইরানি হামলার পর পশ্চিম তীরে ইসরায়েলিদের কৌতূহল দেখা যায়, যেখানে মাটিতে পড়ে থাকা ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ দেখতে ভিড় জমায় অবৈধ স্থাপনাকারীরা। হামলার পর ওই এলাকায় মাটির নিচ থেকে ক্ষেপণাস্ত্রের একটি অংশ বেরিয়ে এসেছে।