শনিবার, ১৩ জুন, ২০২৬
ব্রেকিং
আন্তর্জাতিক

সৌদির মার্কিন ঘাঁটিতে বিস্ফোরণ, ইরান হামলার অভিযোগ অস্বীকার

সৌদি আরবের মার্কিন ঘাঁটিতে বিস্ফোরণ, হামলার অভিযোগ অস্বীকার করেছে ইরান।

সৌদির মার্কিন ঘাঁটিতে বিস্ফোরণ, ইরান হামলার অভিযোগ অস্বীকার

যুদ্ধবিরতির মধ্যেও ইরান ও ইসরায়েলের মধ্যে সংঘাত অব্যাহত রয়েছে। এরই মধ্যে সৌদি আরবের মার্কিন বিমানঘাঁটি প্রিন্স সুলতান বিমানঘাঁটিতে একটি জোরালো বিস্ফোরণের ঘটনা ঘটেছে।

মিডল ইস্ট আই-এর প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম আইআরআইবি এক সামরিক কর্মকর্তার বরাত দিয়ে জানায়, ইরান ওই স্থাপনায় কোনো মিসাইল ছোড়েনি।

বিভিন্ন গণমাধ্যমের খবরে দাবি করা হয়, ইরান থেকে মিসাইল ছোঁড়ার পর সৌদি সিভিল ডিফেন্স তাদের জরুরি সতর্কতা ব্যবস্থার মাধ্যমে স্থানীয় বাসিন্দাদের সম্ভাব্য বিপদের বিষয়ে সতর্ক করে একটি জনসাধারণের সতর্কবার্তা জারি করে।

সৌদি কর্তৃপক্ষ এখনও পর্যন্ত ওই ঘটনার জন্য কোনো নির্দিষ্ট পক্ষকে দায়ী করেনি।

এদিকে, ইরান ও ইসরায়েল একে অপরকে ক্ষেপণাস্ত্র বর্ষণ করে জবাব দিচ্ছে। লেবাননে আগ্রাসনের প্রতিশোধ হিসেবে রোববার রাতে ইসরায়েল ইরানে অভিযান চালিয়েছে।

জবাবে, ইসরায়েল ইস্ফাহান ও তাবরিজে হামলা চালিয়েছে, যেখানে একাধিক বিস্ফোরণের শব্দ শোনা গেছে।

বিজ্ঞাপন