শনিবার, ১৩ জুন, ২০২৬
ব্রেকিং
আন্তর্জাতিক

মেক্সিকোতে পৌঁছেছে ইরানের বিশ্বকাপ ফুটবল দল

মেক্সিকোর তিজুয়ানায় পৌঁছেছে ইরানের ফুটবল দল, মার্কিন ভিসা সমস্যার কারণে পরিবর্তন হয়েছে পরিকল্পনা।

মেক্সিকোতে পৌঁছেছে ইরানের বিশ্বকাপ ফুটবল দল

যুক্তরাষ্ট্র ও ইরানের চলমান যুদ্ধাবস্থার মাঝে মেক্সিকোর তিজুয়ানায় পৌঁছেছে ইরান ফুটবল দল। স্থানীয় সময় ভোর ৫টার কিছু পরে এই শহরে পৌঁছায় দলটি। তিজুয়ানা ক্যালিফোর্নিয়ার সান ডিয়েগোর বিপরীতে সীমান্তের ওপারে অবস্থিত।

চরম রাজনৈতিক উত্তেজনার কারণে শেষ মুহূর্তে ফুটবলারদের মার্কিন ভিসা দেওয়া হলেও, প্রধান প্রশাসনিক কর্মকর্তাদের ভিসা দেয়নি ওয়াশিংটন। ফলে ইরান তাদের মূল বেস ক্যাম্প অ্যারিজোনায় স্থাপন করতে পারেনি এবং মেক্সিকোর সীমান্ত শহর টিজুয়ানায় আস্তানা গড়েছে।

ইরান ফুটবল দলকে আগে যুক্তরাষ্ট্রের অ্যারিজোনায় যাওয়ার পরিকল্পনা ছিল। তবে ভিসা নিয়ে সমস্যা হতে পারে এমন চিন্তায় তারা শেষ মুহূর্তে সিদ্ধান্ত বদল করে মেক্সিকোতে ক্যাম্প নেওয়ার কথা জানায়। পরে যুক্তরাষ্ট্র তাদের সব খেলোয়াড়কে ভিসা দেয়, কিন্তু দলের কিছু গুরুত্বপূর্ণ স্টাফ, যেমন ম্যানেজমেন্ট ও প্রশাসনিক সদস্যরা ভিসা পাননি।

‘জি’ গ্রুপে থাকা ইরান তাদের প্রথম দুটি ম্যাচ খেলবে লস অ্যাঞ্জেলেসে। ১৫ জুন নিউ জিল্যান্ডের বিপক্ষে এবং ২১ জুন বেলজিয়ামের মুখোমুখি হবে তারা। এরপর ২৬ জুন সিয়াটলে গ্রুপপর্বের শেষ ম্যাচে মিশরের বিপক্ষে মাঠে নামবে ইরান।

বিজ্ঞাপন