ফ্রান্সের রাজধানী প্যারিসে নতুন করে বড় ধরনের গণবিক্ষোভের আশঙ্কা দেখা দেওয়ায় একাধিক মেট্রো স্টেশন বন্ধ করে দেওয়া হয়েছে। পরিবহন কর্তৃপক্ষ আরএটিপি জানিয়েছে, বিক্ষোভের কারণে শহরের বিভিন্ন মেট্রো লাইনে ট্রেন চলাচল সীমিত করা হয়েছে এবং বেশ কয়েকটি স্টেশনে ট্রেন থামছে না।
শনিবার (২৪ অক্টোবর) অনুষ্ঠিত বিক্ষোভের কারণে যাত্রীদের চলাচলে বিঘ্ন সৃষ্টি হয়েছে। বিশেষ করে রাজধানীর গুরুত্বপূর্ণ কেন্দ্রীয় এলাকার কয়েকটি স্টেশন বন্ধ থাকায় মেট্রো পরিষেবায় পরিবর্তন আনা হয়েছে।
প্যারিসের ১, ২, ৩, ৪, ৬, ৮, ৯, ১০, ১২ ও ১৩ নম্বর মেট্রো লাইনে বিভিন্ন ধরনের বিধিনিষেধ কার্যকর করা হয়েছে।
লাইন ১: তুইলেরি, কনকর্ড, শঁজেলিজে-ক্লেমঁসো, ফ্রাঁকলাঁ ডি রুজভেল্ট, জর্জ ফিফথ, শার্ল দ্য গোল-এতোয়াল ও আর্জঁতিন স্টেশনে ট্রেন থামবে না।
লাইন ২: নাসিওঁ থেকে বার্বেস-রোশেশুয়ার পর্যন্ত অংশে ট্রেন চলাচল বন্ধ রয়েছে।
লাইন ৩: রিপাবলিক মেট্রো স্টেশনে প্রবেশের সুযোগ রোববার পর্যন্ত বন্ধ থাকবে।
এছাড়া, অন্যান্য লাইনে যেমন লাইন ৪, ৬, ৮, ৯, ১০, ১২ ও ১৩ তেও ট্রেন চলাচল সীমিত করা হয়েছে। পরিবহন কর্তৃপক্ষের পক্ষ থেকে বিক্ষোভে অংশগ্রহণকারীর সংখ্যা কিংবা পরিস্থিতি নিয়ন্ত্রণে নেওয়া অন্যান্য পদক্ষেপ সম্পর্কে বিস্তারিত তথ্য প্রদান করা হয়নি।