রবিবার, ২৫ অক্টোবর, ২০২৬
ব্রেকিং
জাতীয়

জামালগঞ্জে ইউএনও ও এসিল্যান্ডের পোস্ট নিয়ে তোলপাড়

জামালগঞ্জে ইউএনও ও এসিল্যান্ডের ফেসবুক পোস্ট নিয়ে তোলপাড় সৃষ্টি হয়েছে।

জামালগঞ্জে ইউএনও ও এসিল্যান্ডের পোস্ট নিয়ে তোলপাড়

জামালগঞ্জে সহকারী কমিশনার (ভূমি) আরিফুর রহমান শান্ত ফেসবুকে পোস্ট করে দাবি করেছেন, "আমার মৃত্যুর জন্য শিল্পী রাণী মোদক (ইউএনও) দায়ী থাকবে।" শুক্রবার দিবাগত রাতে এই পোস্টটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। এর কিছুক্ষণ পর তিনি "আই রিজাইন ফ্রম অ্যাডমিন ক্যাডার" লিখে আরেকটি পোস্ট করেন।

পোস্ট দুটি প্রকাশের পর আরিফুর রহমানকে সিলেটের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। পরে চিকিৎসকদের পরামর্শে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়া হয়েছে বলে জানিয়েছেন ইউএনও শিল্পী রাণী মোদক।

ঘটনার পর ইউএনও তার অফিস পেজ থেকে পোস্ট করে জানান, এসিল্যান্ডের ফেসবুক আইডি হ্যাক হয়েছে। তবে পোস্ট দুটি ডিলিট হওয়ার পর নতুন করে বিভ্রান্তি সৃষ্টি হয়েছে। অনেকেই প্রশ্ন তুলেছেন, আইডি হ্যাক হলে কীভাবে পোস্টটি এত দ্রুত ডিলিট হলো।

শিল্পী রাণী মোদক জানান, "এসিল্যান্ড আমার বাসায় আসেন। অনুষ্ঠান শেষে তিনি ফেসবুকে একটি বার্তা পোস্ট করেন। আমি জেলা প্রশাসনের সাথে যোগাযোগ করি এবং প্রাথমিক চিকিৎসা শেষে তাকে সিলেটে পাঠাই।"

এদিকে, চিকিৎসাধীন অবস্থায় আরিফুর রহমান শান্তর সাথে কথা বলা সম্ভব হয়নি। এ ঘটনার পর জামালগঞ্জে আলোচনা-সমালোচনার ঝড় উঠেছে।

বিজ্ঞাপন