বাংলাদেশের বাজারে স্বর্ণের দাম আবারও কমেছে। বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) প্রতি ভরিতে স্বর্ণের দাম ১ হাজার ৬৯১ টাকা কমানোর সিদ্ধান্ত নিয়েছে। এই নতুন দাম শনিবার সকাল ১০টা থেকে কার্যকর হয়েছে।
স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের দাম কমে যাওয়ায় এই সমন্বয়ের প্রয়োজন দেখা দেয়। নতুন দাম অনুযায়ী, ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ২ লাখ ৩২ হাজার ৯৩০ টাকা নির্ধারণ করা হয়েছে।
এছাড়া, ২১ ক্যারেটের স্বর্ণের দাম ২ লাখ ২২ হাজার ৪৯১ টাকা এবং ১৮ ক্যারেটের স্বর্ণের দাম ১ লাখ ৯১ হাজার ৫৬ টাকা। সনাতন পদ্ধতির স্বর্ণের দাম ১ লাখ ৫৬ হাজার ৬৪ টাকা।
অন্যদিকে, বর্তমানে রূপার দাম ৪ হাজার ৮৪০ টাকা। বাজুস জানিয়েছে, পরবর্তী সিদ্ধান্ত না দেওয়া পর্যন্ত দেশের সব জুয়েলারি প্রতিষ্ঠানে এই নির্ধারিত দাম কার্যকর থাকবে।