দেশের শীর্ষস্থানীয় হোম লোন স্পেশালিস্ট প্রতিষ্ঠান ‘ডিবিএইচ ফাইন্যান্স পিএলসি’ ৩০ বছর পূর্ণ করেছে। ১৯৯৬ সালে প্রতিষ্ঠা হওয়ার পর থেকে ডিবিএইচ গৃহঋণের প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে।
গত তিন দশকে প্রতিষ্ঠানটি ৬৩ হাজারেরও বেশি পরিবারকে আর্থিক সহায়তা প্রদান করেছে। ডিবিএইচ গ্রাহককেন্দ্রিক সেবা, বিচক্ষণ ঋণ ব্যবস্থাপনা এবং সেবার উৎকর্ষতার মাধ্যমে গৃহায়ন অর্থায়নের ক্ষেত্রে একটি বিশ্বস্ত প্রতিষ্ঠান হিসেবে নিজেদের অবস্থান সুদৃঢ় করেছে।
৩০ বছর পূর্তির এই মাইলফলক সম্পর্কে ডিবিএইচ ফাইন্যান্সের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা নাসিমুল বাতেন বলেন, ‘৩০ বছর পূর্ণ করা ডিবিএইচ-এর জন্য নিঃসন্দেহে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। তবে এর চেয়েও গুরুত্বপূর্ণ হলো– হাজারো পরিবার, গ্রাহক, অংশীদার ও অন্যান্য স্টেকহোল্ডারের আমাদের ওপর দীর্ঘদিনের আস্থার উদযাপন।’
তিনি আরও বলেন, ‘আমাদের পথচলা সবসময় একটি সহজ কিন্তু সুদূরপ্রসারী লক্ষ্যকে কেন্দ্র করে হয়েছে– আরও বেশি মানুষের জন্য নিজস্ব বাড়ির মালিকানাকে সহজ করা এবং দেশের আবাসন খাতের উন্নয়নে অবদান রাখা।’
ডিবিএইচ দীর্ঘ পথচলায় আর্থিক শৃঙ্খলা ও প্রাতিষ্ঠানিক সক্ষমতা বজায় রাখার ওপর বিশেষ গুরুত্ব দিয়ে আসছে। প্রতিষ্ঠানটি টানা ২১ বছর ‘AAA’ ক্রেডিট রেটিং অর্জন করেছে এবং খেলাপি ঋণের হার কখনো ১ শতাংশ অতিক্রম করেনি।
বর্তমানে ডিবিএইচ দেশের ১৯টি শাখার মাধ্যমে প্রচলিত ও ইসলামি– উভয় ধরনের অর্থায়ন ব্যবস্থার আওতায় সাধারণ ও সাশ্রয়ী গৃহঋণসহ বিভিন্ন সেবা প্রদান করছে। ভবিষ্যতে তিন দশকের এই অভিজ্ঞতাকে ভিত্তি করে আরও বেশি মানুষের কাছে গৃহায়ন অর্থায়নের সুযোগ পৌঁছে দেওয়ার লক্ষ্যে কাজ করার প্রত্যাশা ডিবিএইচের।