বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬
ব্রেকিং
আন্তর্জাতিক

কলম্বিয়ায় ৭.৪ মাত্রার ভূমিকম্পে ২৬৫ জনের প্রাণহানি

কলম্বিয়ায় ৭.৪ মাত্রার ভূমিকম্পে প্রাণহানি ২৬৫ জনে পৌঁছেছে, আহত ৩৫৫০।

কলম্বিয়ায় ৭.৪ মাত্রার ভূমিকম্পে ২৬৫ জনের প্রাণহানি

কলম্বিয়ায় ৭ দশমিক ৪ মাত্রার ভূমিকম্পে প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে ২৬৫ জনে। আহতের সংখ্যা ৩ হাজার ৫০০-এর বেশি, এবং এখনও নিখোঁজ রয়েছেন ৫০০ জন।

বুধবার কলম্বিয়ার প্রেসিডেন্ট দে লা এসপ্রিয়েলা অর্থনৈতিক জরুরি অবস্থার ঘোষণা করেছেন। শক্তিশালী ভূমিকম্পটি ক্যালি, পেরেইরা, মানিজালেস ও কিবদোর মতো শহরগুলোতে ব্যাপক ক্ষয়ক্ষতি সৃষ্টি করেছে।

ভবনের একাংশ ধসে পড়ার পাশাপাশি কিছু ভবন পুরোপুরি মাটির সঙ্গে মিশে গেছে। উদ্ধারকারীরা ধ্বংসস্তূপের নিচে জীবিত কাউকে খুঁজে বের করতে ভারী যন্ত্রপাতি ব্যবহার করছেন।

দুর্যোগ মোকাবিলায় আন্তর্জাতিক সহায়তা আসছে। যুক্তরাষ্ট্রসহ কয়েকটি দেশ উদ্ধার ও ত্রাণ কার্যক্রমে সহায়তার প্রস্তাব দিয়েছে। যুক্তরাষ্ট্র ইতোমধ্যে প্রায় ১ কোটি ৫৫ লাখ ডলারের সহায়তা দেওয়ার ঘোষণা করেছে।

মেক্সিকো ও এল সালভাদরও সহায়তা পাঠানোর উদ্যোগ নিয়েছে। প্রেসিডেন্ট দে লা এসপ্রিয়েলা বলেন, সংকট মোকাবিলায় সংবিধান অনুযায়ী অর্থনৈতিক জরুরি অবস্থা জারি করা হয়েছে।

এর আওতায় মিরাকল ফান্ড গঠন করা হবে, যেখানে দেশ-বিদেশের সহায়তা নিয়ে ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত হাসপাতাল, স্কুল, ভবন, সড়ক ও বিমানবন্দর পুনর্নির্মাণ করা হবে।

বিজ্ঞাপন