মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬
ব্রেকিং
আন্তর্জাতিক

ফ্রান্সের মানবাধিকার নীতির সমালোচনা করলেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী

ফ্রান্সের দ্বিমুখী মানবাধিকার নীতির তীব্র সমালোচনা করলেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি।

ফ্রান্সের মানবাধিকার নীতির সমালোচনা করলেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী

মানবাধিকার ইস্যুতে ফ্রান্স এবং পশ্চিমা দেশগুলোর নীতি নিয়ে তীব্র সমালোচনা করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি। তিনি এই নীতিকে ‘লজ্জাজনক দ্বিমুখী নীতি’ হিসেবে উল্লেখ করেন।

১২ আগস্ট বুধবার, আরাঘচি মধ্যপ্রাচ্যে ইসরায়েলের যুদ্ধাপরাধ ও মানবাধিকার লঙ্ঘনের বিরুদ্ধে কার্যকর পদক্ষেপ না নেওয়ার জন্য ফ্রান্সের সমালোচনা করেন। তিনি সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ দেওয়া এক পোস্টে লেখেন, “বিশ্ববাসীকে মানবাধিকার ও আন্তর্জাতিক আইনের ব্যাখ্যা দেওয়া ফ্রান্সের মতো দেশগুলোর বন্ধ করা উচিত।”

ফ্রান্সের নীতি স্পষ্ট এবং অত্যন্ত লজ্জাজনক বলেও মন্তব্য করেন তিনি। আরাঘচি বলেন, “গাজায় ইসরায়েলের গণহত্যা এবং ইরানের বিরুদ্ধে আগ্রাসনে সমর্থন জানিয়ে আপনারা যেটুকু নৈতিক অবস্থান কল্পনা করেছিলেন, তা-ও সম্পূর্ণরূপে ধ্বংস করে ফেলেছেন।”

ফ্রান্সের পক্ষ থেকে বুধবার জানানো হয় যে, ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) এবং আরও ২০টি দেশ যৌথভাবে ইরানে বিক্ষোভকারীদের মৃত্যুদণ্ড কার্যকর করার কঠোর নিন্দা জানিয়েছে।

এই যৌথ বিবৃতিতে মৃত্যুদণ্ড কার্যকর বন্ধ, বেআইনিভাবে আটক ব্যক্তিদের মুক্তি এবং মানবাধিকার রক্ষায় কার্যকর পদক্ষেপ নেওয়ার জন্য তেহরানের প্রতি আহ্বান জানানো হয়। পশ্চিমাদের এই সম্মিলিত বিবৃতির প্রেক্ষিতে আরাঘচির ক্ষুব্ধ প্রতিক্রিয়া প্রকাশ পায়।

বিজ্ঞাপন