বুধবার, ১১ নভেম্বর, ২০২৬
ব্রেকিং
আন্তর্জাতিক

ফ্রান্সের সাইবার হামলা অভিযোগে ইরানের পাল্টা কটাক্ষ

ফ্রান্সের সাইবার হামলার অভিযোগে ইরান পাল্টা কটাক্ষ করেছে।

ফ্রান্সের সাইবার হামলা অভিযোগে ইরানের পাল্টা কটাক্ষ

ফ্রান্সের শত শত সুপারশপে সাইবার হামলার জন্য ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) কে দায়ী করার পর তেহরান প্যারিসকে কটাক্ষ করেছে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি বলেছেন, ফ্রান্স নিজেদের ফ্রিজও সামলাতে পারে না, অথচ অন্যদের বিরুদ্ধে অভিযোগ তুলছে।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে ফারসি ভাষায় দেওয়া এক পোস্টে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, ফ্রান্স সরকার নিজেদের জনগণের বিক্ষোভ সামাল দিতে ব্যর্থ হয়েছে এবং নিজেদের অযোগ্যতা আড়াল করতেই অন্যদের দোষারোপ করছে।

পোস্টে আরও বলা হয়, ‘আমরা শক্তিশালী। তবে ফ্রান্সের মতো গাজায় গণহত্যায় সমর্থন দেওয়া কিংবা স্কুল ও হাসপাতালে বোমা হামলার মাধ্যমে আমরা আমাদের শক্তি প্রদর্শন করি না।’ এর আগে ইংরেজিতে দেওয়া এক মন্তব্যে আরাঘচি বলেন, ফ্রান্স নিজেদের ব্যর্থতার দায় অন্যদের ওপর চাপানোর চেষ্টা করছে।

মঙ্গলবার ফ্রান্সের পক্ষ থেকে অভিযোগ করা হয়, দেশটির শত শত সুপারশপে সাইবার হামলার জন্য ‘শহিদ কাভেহ’ নামের একটি সাইবার ইউনিটকে দায়ী করা হয়েছে। ফরাসি কর্তৃপক্ষের দাবি, এই ইউনিটটির সাথে আইআরজিসির সংশ্লিষ্টতা রয়েছে।

ফ্রান্সের অভিযোগ অনুযায়ী, ১১ ও ১২ অক্টোবর দেশটির ৭০০টির বেশি খুচরা বিক্রয়কেন্দ্রের রেফ্রিজারেশন বা হিমায়নব্যবস্থার নিয়ন্ত্রণে সাইবার হামলা চালানো হয়। এতে কয়েকটি স্থানে আগুন লাগে এবং নষ্ট হয়ে যায় কয়েক কোটি ইউরো মূল্যের খাদ্যপণ্য।

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পাল্টা বক্তব্যের মাধ্যমে ফ্রান্সের অভিযোগের প্রতি সাড়া দেওয়া হয়েছে।

বিজ্ঞাপন