বুধবার, ১১ নভেম্বর, ২০২৬
ব্রেকিং
আন্তর্জাতিক

ইরানের হুমকিতে সামরিক ঘাঁটিতে আশ্রয় নিলেন মার্কিন অর্থমন্ত্রী

ইরানের হুমকির কারণে সামরিক ঘাঁটিতে আশ্রয় নিয়েছেন মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট।

ইরানের হুমকিতে সামরিক ঘাঁটিতে আশ্রয় নিলেন মার্কিন অর্থমন্ত্রী

ইরানের হুমকির কারণে নিজের বাসভবন ছেড়ে সামরিক ঘাঁটিতে আশ্রয় নিয়েছেন যুক্তরাষ্ট্রের অর্থমন্ত্রী স্কট বেসেন্ট। এ তথ্য নিশ্চিত করেছে মার্কিন সংবাদমাধ্যম দ্য নিউইয়র্ক টাইমস।

সংবাদপত্রটির প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের পক্ষ থেকে জীবননাশের হুমকির মুখে বেসেন্ট সামরিক ঘাঁটিতে অবস্থান নিয়েছেন। মার্কিন কর্মকর্তারা মনে করছেন, বর্তমান ও সাবেক মার্কিন কর্মকর্তাদের লক্ষ্য করে ইরানের পরিকল্পিত হামলার হুমকি আরও অগ্রসর পর্যায়ে পৌঁছেছে।

বেসেন্টকে ঘিরে পাওয়া গোয়েন্দা তথ্যও এই মূল্যায়নের অন্যতম ভিত্তি। মার্কিন অর্থ মন্ত্রণালয়ের একজন মুখপাত্র নিউইয়র্ক টাইমসে বলেছেন, ‘ইরানি শাসকগোষ্ঠীর হুমকিতে বেসেন্ট দমে যাবেন না।’

রয়টার্সও দুটি সূত্রে বিষয়টি নিশ্চিত করেছে এবং জানিয়েছে, ইরান মার্কিন কর্মকর্তাদের লক্ষ্যবস্তু করার প্রচেষ্টা জোরদার করেছে। ট্রাম্প প্রশাসনের এক ঊর্ধ্বতন গোয়েন্দা কর্মকর্তা গত মাসের শেষ দিকে একটি নথিতে এ বিষয়ে সতর্কবার্তা দিয়েছেন।

বেসেন্ট আগস্ট থেকে তেহরানের বিরুদ্ধে মার্কিন নিষেধাজ্ঞা ও অর্থনৈতিক চাপ প্রয়োগের অভিযানে নেতৃত্ব দিচ্ছেন। যদিও ইরান বরাবরই এ ধরনের অভিযোগ অস্বীকার করে আসছে।

বিজ্ঞাপন