বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২৬
ব্রেকিং
আন্তর্জাতিক

নতুন হামলা হলে আত্মরক্ষায় প্রস্তুত ইরান: আরাগচি

ইরান নতুন হামলার বিরুদ্ধে আত্মরক্ষার প্রস্তুতি নিচ্ছে, জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী আরাগচি।

নতুন হামলা হলে আত্মরক্ষায় প্রস্তুত ইরান: আরাগচি

যুক্তরাষ্ট্রের সঙ্গে সংঘাত নিরসনে কূটনীতির পথেই সমাধান চায় তেহরান। তবে নতুন করে হামলা হলে আত্মরক্ষায় সম্পূর্ণ প্রস্তুত ইরান। এই তথ্যটি জানিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি।

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, বুধবার ফিন্যান্সিয়াল টাইমসে প্রকাশিত বক্তব্যে তিনি যুক্তরাষ্ট্রের প্রতি অভিযোগ করেন যে, চুক্তিতে পৌঁছাতে তারা আন্তরিকতা দেখায়নি।

রাষ্ট্রীয় টেলিভিশনে প্রকাশিত বক্তব্যে প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেন, “একদিকে অবরোধ ও সামরিক হুমকি দিয়ে অন্যদিকে আলোচনার দাবি করতে পারে না ওয়াশিংটন।” তিনি আরও জানান, আলোচনার আগে ইরানের অধিকার স্বীকার করা এবং আগ্রাসন বন্ধ করতে হবে।

পেজেশকিয়ান যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে অভিযোগ করেন যে, তারা আগের চুক্তিতে প্রতিশ্রুতি ভঙ্গ করেছে।

এদিকে, ইরানের নিরাপত্তা প্রধান পাকিস্তানের প্রতিরক্ষা প্রধান ফিল্ড মার্শাল আসিম মুনিরকে জানিয়েছেন যে, তেহরান তাদের সমৃদ্ধ ইউরেনিয়াম তৃতীয় কোনো দেশে যেতে দেবে না।

বিজ্ঞাপন