বুধবার, ২১ অক্টোবর, ২০২৬
ব্রেকিং
আন্তর্জাতিক

ফ্রান্সে যুদ্ধবিমান বিধ্বস্ত, পাইলট নিহত; নেভিগেটর নিখোঁজ

ফ্রান্সে যুদ্ধবিমান বিধ্বস্ত, পাইলট নিহত; নিখোঁজ নেভিগেটরের সন্ধানে তল্লাশি চলছে।

ফ্রান্সে যুদ্ধবিমান বিধ্বস্ত, পাইলট নিহত; নেভিগেটর নিখোঁজ

উত্তর-পূর্ব ফ্রান্সের ন্যান্সি শহরের কাছে একটি মিরাজ ২০০০ডি মডেলের যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছে, যার ফলে পাইলটের মৃত্যু হয়েছে। এ ঘটনার পর বিমানের নেভিগেটর নিখোঁজ রয়েছেন।

স্থানীয় সময় মঙ্গলবার গভীর রাতে দুর্ঘটনাটি ঘটে। বিমানটি ন্যান্সি-ওশে বিমান ঘাঁটি থেকে উড্ডয়ন করেছিল। ফরাসি সম্প্রচারকারী সংস্থা বিএফএমটিভি-র রিপোর্ট অনুযায়ী, রাত প্রায় ১১.৩৫ মিনিটে বিমানটি বিধ্বস্ত হয়।

ফ্রান্সের সরকারি কর্তৃপক্ষ পাইলটের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে এবং নিখোঁজ নেভিগেটরের সন্ধানে তল্লাশি অভিযান অব্যাহত রয়েছে।

পন্ট-এ-মুসোঁ এলাকার মেয়র হেনরি লেমোইন জানিয়েছেন, বিধ্বস্ত এলাকায় বিপুল সংখ্যক পুলিশ ও দমকল বাহিনী মোতায়েন করা হয়েছে।

বিজ্ঞাপন