রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬
ব্রেকিং
শক্তিশালী ঝড়ে বিপর্যস্ত যুক্তরাষ্ট্রের উত্তর-পূর্বাঞ্চল রাজধানীতে সন্ত্রাসীদের হামলা, সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর বাগেরহাটে ৭ বছরের শিশুর বস্তাবন্দি মরদেহ উদ্ধার পাকিস্তানে বিস্ফোরণে ১২ নিরাপত্তা কর্মী নিহত, ৩০ আহত এথিওপিয়ায় নতুন গৃহযুদ্ধের শঙ্কা, তিগ্রায়ে সংঘর্ষ বৃদ্ধি পাকিস্তানের দেরা ইসমাইল খানএ আত্মঘাতী বোমা হামলায় নিহত ১১ মানিকগঞ্জে গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ ডেমোক্র্যাটিক রিপাবলিক কঙ্গোতে নৌকা ডুবির ঘটনায় ৪১ জনের মৃত্যু মানিকগঞ্জে গৃহবধূকে গণধর্ষণ, মরিচের গুঁড়া ছিটিয়ে দেওয়ার অভিযোগ গাজীপুরে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে নিহত ৪, আহত ৪
আন্তর্জাতিক

ফ্রান্সে স্কাইডাইভিং বিমান বিধ্বস্ত, নিহত ১১ জন

ফ্রান্সে স্কাইডাইভিং বিমান বিধ্বস্ত হয়ে ১১ জন নিহত হয়েছে।

ফ্রান্সে স্কাইডাইভিং বিমান বিধ্বস্ত, নিহত ১১ জন

ফ্রান্সের উত্তর-পূর্বাঞ্চলের টম্বলেন শহরে একটি স্কাইডাইভিং বিমান বিধ্বস্ত হয়ে অন্তত ১১ জন নিহত হয়েছেন। রোববার (২৮ জুন) স্থানীয় সময় সকাল ১১টার দিকে ন্যান্সি-এসে বিমানঘাঁটি থেকে উড্ডয়নের কিছুক্ষণ পর দুর্ঘটনাটি ঘটে।

স্থানীয় প্রশাসন জানায়, নিহতদের মধ্যে পাইলট, ৫ জন শিক্ষার্থী এবং ৫ জন প্রশিক্ষক রয়েছেন। বিমানটিতে থাকা ১১ জনের সবাই নিহত হন। বিমানটি একটি প্যারাশুট প্রশিক্ষণ স্কুলের ছিল।

স্থানীয় প্রশাসনের কর্মকর্তা ইভ সেগুই জানান, বিমানটি একটি শপিং সেন্টারের কাছে জনবসতিপূর্ণ এলাকায় প্রায় খাড়াভাবে মাটিতে আছড়ে পড়ে। তবে এতে আশপাশের কোনো মানুষ আহত হননি।

স্থানীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়, নিহত স্কাইডাইভারদের অর্ধেকই নার্স ছিলেন। দুর্ঘটনার সময় নিহতদের স্বজনরা বিমানঘাঁটিতে উপস্থিত ছিলেন।

পুলিশ উদ্ধার ও তদন্তকাজের সুবিধার জন্য বিমানবন্দর-সংলগ্ন এলাকা এড়িয়ে চলার আহ্বান জানিয়েছে।

বিজ্ঞাপন