রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সাথে বৈঠক করতে রাশিয়া পৌঁছেছেন মার্কিন বিশেষ দূত স্টিভ উইটকফ। বুধবার (২১ অক্টোবর) সেন্ট পিটার্সবার্গে তাকে স্বাগত জানান রাশিয়ার বিশেষ দূত কিরিল দিমিত্রিভ।
এর আগে নরওয়েতে ইউক্রেন প্রেসিডেন্ট ভোলদেমির জেলেনস্কির সাথে সাক্ষাৎ করেন উইটকফ। এই দফায় ইউক্রেন যুদ্ধ নিরসনে প্রেসিডেন্ট পুতিনের সাথে আলোচনায় বসবেন তিনি।
উইটকফ ও জেলেনস্কির মধ্যকার আলোচনা ‘ইতিবাচক’ হিসেবে বর্ণনা করেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্ক রুবিও। কিয়েভ ও মস্কোর মাঝে সরাসরি ত্রিপক্ষীয় আলোচনা ও সমাধানের তৎপরতার অংশ হিসেবেই এই বৈঠক অনুষ্ঠিত হচ্ছে।
তবে জেলেনস্কির সাথে আলোচনায় উপস্থিত থাকলেও অসুস্থতার কারণে রাশিয়া সফরে অংশ নিতে পারেননি ট্রাম্প জামাতা জ্যারেড কুশনার।