বুধবার, ২১ অক্টোবর, ২০২৬
ব্রেকিং
আন্তর্জাতিক

আদেনে শক্তিশালী বিস্ফোরণ, হুথির দাবি সামরিক ক্যাম্পে হামলা

আদেন শহরে বিস্ফোরণের ঘটনা ঘটেছে, হুথি গোষ্ঠী দাবি করেছে তারা হামলা করেছে।

আদেনে শক্তিশালী বিস্ফোরণ, হুথির দাবি সামরিক ক্যাম্পে হামলা

দক্ষিণ ইয়েমেনের আদেন শহরে একটি শক্তিশালী বিস্ফোরণ শোনা গেছে। স্থানীয় পুলিশ কর্মকর্তা এবং আল জাজিরার সাংবাদিকরা জানান, বিস্ফোরণের পর আদেন বিমানবন্দরের কাছে ধোঁয়া দেখা গেছে।

বুধবার এই বিস্ফোরণের খবর নিশ্চিত করেছেন একজন পুলিশ কর্মকর্তা। আন্তর্জাতিকভাবে স্বীকৃত ইয়েমেনি সরকারের নিয়ন্ত্রণাধীন এই এলাকায় হামলার ঘটনা ঘটেছে।

আল জাজিরার সাংবাদিক মাহী আলী জানিয়েছেন, হুথি গোষ্ঠী আদেন বিমানবন্দুকে লক্ষ্য করে একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুঁড়েছে।

হুথির মুখপাত্র ইয়াহিয়া সারি দাবি করেছেন যে, সৌদি নেতৃত্বাধীন জোটের “বদর ক্যাম্পে” সামরিক অপারেশন রুমে আক্রমণটি করা হয়েছে। তিনি বলেন, “আক্রমণটি সঠিক এবং সরাসরি ছিল।”

বিজ্ঞাপন