বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর, ২০২৬
ব্রেকিং
আন্তর্জাতিক

নেপাল-তিব্বতে পাহাড়ি ঢলে প্রাণহানি বেড়ে ১১২৭ জনে

নেপালে পাহাড়ি ঢল ও ভূমিধসে প্রাণহানি বেড়ে ১১২৭ জনে, নিখোঁজ ৪৫০০।

নেপাল-তিব্বতে পাহাড়ি ঢলে প্রাণহানি বেড়ে ১১২৭ জনে

নেপালে ভয়াবহ পাহাড়ি ঢল ও ভূমিধসে প্রাণহানি বেড়ে ১ হাজার ১২৭ জনে দাঁড়িয়েছে। নিখোঁজ রয়েছে ৪ হাজার ৫০০ এর বেশি মানুষ। উদ্ধারকাজ এখনও অব্যাহত রয়েছে।

উদ্ধার অভিযানে নেপালের সেনাবাহিনী ও পুলিশের ১০ হাজারের বেশি সদস্য কাজ করছেন। তাদের সঙ্গে ভারত, চীনসহ বিভিন্ন দেশের উদ্ধারকারীরাও অংশ নিয়েছেন।

ত্রাণ তৎপরতা চলমান রয়েছে। নেপালের দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগ জানিয়েছে, দুর্যোগকবলিত এলাকাগুলোতে অন্তত ৩০০টি ভবন পুরোপুরি বিধ্বস্ত হয়েছে।

এছাড়া, আরও বহু স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে এবং বিস্তীর্ণ এলাকার রাস্তাঘাট ও যোগাযোগ অবকাঠামো ধ্বংস হয়েছে। প্রশাসন জানিয়েছে, বিধ্বস্ত অবকাঠামো পুনর্নির্মাণে স্বাভাবিক জীবনযাত্রা ফিরিয়ে আনতে অন্তত তিন মাস সময় লাগতে পারে।

বিজ্ঞাপন