মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬
ব্রেকিং
সুদান-মিশর সীমান্তে স্বর্ণখনিতে বিমান হামলায় ৭২ শ্রমিক নিহত জিবুতি উপকূলে নৌকাডুবিতে ১৩৯ অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু রিয়াদ বিমানবন্দরে হামলা, নিহত ১; আহত ১১ রিয়াদ বিমানবন্দরে হামলায় ২৪ বাংলাদেশি আহত, দুই নিহত রিয়াদের বিমানবন্দরে বিস্ফোরণের শব্দ, আগুন প্যাসেঞ্জার টার্মিনালে সৌদি বিমানবন্দরে হামলায় নিহত ২ বাংলাদেশির পরিচয় প্রকাশ রিয়াদ বিমানবন্দরে হামলায় নিহত দুই বাংলাদেশির পরিচয় শনাক্ত জিবুতি উপকূলে নৌকাডুবিতে ১০৯ অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু হুতিদের হামলায় সৌদি বিমানবন্দরে নিহত ১২, যুদ্ধের আশঙ্কা রিয়াদ বিমানবন্দরে হুতিদের হামলায় জাতিসংঘ মহাসচিবের গভীর উদ্বেগ
জাতীয়

বাংলাদেশিদের জন্য মালয়েশিয়ার শ্রমবাজার আবার খুলছে

বাংলাদেশিদের জন্য মালয়েশিয়ার শ্রমবাজার আবার খুলছে, ৩৩৮টি এজেন্সি কর্মী পাঠাবে।

বাংলাদেশিদের জন্য মালয়েশিয়ার শ্রমবাজার আবার খুলছে

দীর্ঘ অপেক্ষার পর বাংলাদেশিদের জন্য মালয়েশিয়ার শ্রমবাজার ফের খুলছে। ৩৩৮টি রিক্রুটিং এজেন্সি বাংলাদেশ থেকে সরাসরি কর্মী পাঠানোর সুযোগ পাবে।

সরকারের বিশেষ অনুরোধের ভিত্তিতে, প্রথম ধাপে ১০ হাজার কর্মীকে বিমান ভাড়াসহ কোনো খরচ ছাড়াই মালয়েশিয়ায় নিয়ে যাওয়ার জন্য সম্মত হয়েছে। প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রথম ধাপে সরকারি প্রতিষ্ঠান বোয়েসেলের মাধ্যমে কর্মীদের মালয়েশিয়া পাঠানো হবে। ৩৩৮ এজেন্সির মধ্যে ২৫টি এজেন্সি মালয়েশিয়া সরকার কর্তৃক নির্বাচিত হয়েছে, আর ৩১২টি এজেন্সি সহযোগী হিসেবে কাজ করবে।

শ্রমবাজার দ্রুত চালুর লক্ষ্যে অনুমোদিত ১৬টি মেডিক্যাল সেন্টারের মাধ্যমে কার্যক্রম শুরু হবে। তবে কর্মী পাঠানোর সুনির্দিষ্ট প্রক্রিয়া এখনও চূড়ান্ত হয়নি।

এ কারণে, আনুষ্ঠানিক নির্দেশনা না আসা পর্যন্ত কোনো আর্থিক লেনদেন, মেডিক্যাল টেস্ট বা পাসপোর্ট জমা না দেওয়ার জন্য অনুরোধ জানানো হয়েছে।

বিজ্ঞাপন