শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬
ব্রেকিং
অর্থনীতি

মালয়েশিয়ায় কর্মী নিয়োগের প্রক্রিয়া শুরু করছে বাংলাদেশ

বাংলাদেশ থেকে মালয়েশিয়ায় ১০ হাজার কর্মী নিয়োগের প্রক্রিয়া শুরু হচ্ছে।

মালয়েশিয়ায় কর্মী নিয়োগের প্রক্রিয়া শুরু করছে বাংলাদেশ

বাংলাদেশ থেকে মালয়েশিয়ায় কর্মী নিয়োগের প্রক্রিয়া শুরু হতে যাচ্ছে। মালয়েশিয়ার কর্তৃপক্ষ ৩৩৮টি রিক্রুটিং এজেন্সিকে তালিকাভুক্ত করতে সম্মত হয়েছে।

বাংলাদেশের প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় বৃহস্পতিবার (১৫ অক্টোবর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, বর্তমান সরকার দায়িত্ব গ্রহণের পর বন্ধ হয়ে যাওয়া বৈদেশিক শ্রমবাজার পুনরায় চালু ও সম্প্রসারণের উদ্যোগ নিয়েছে।

মালয়েশিয়ার মানবসম্পদ মন্ত্রণালয়ের নির্ধারিত যোগ্যতার ভিত্তিতে বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেড (বোয়েসেল) সহ ৩৩৮টি রিক্রুটিং এজেন্সিকে তালিকাভুক্ত করা হয়েছে।

তালিকাভুক্ত এজেন্সিগুলো নিজেদের উদ্যোগে মালয়েশিয়ায় নিয়োগকর্তা খুঁজে বের করতে সক্ষম হবে এবং চাকরির চাহিদাপত্র সংগ্রহ করতে পারবে।

বাংলাদেশ সরকারের বিশেষ অনুরোধে মালয়েশিয়া ১০ হাজার কর্মী সম্পূর্ণ বিনা খরচে নেওয়ার বিষয়ে নীতিগতভাবে একমত হয়েছে। সরকারের মতে, এই উদ্যোগের মাধ্যমে মালয়েশিয়ার শ্রমবাজারে আরও উন্মুক্ত ও অংশগ্রহণমূলক নিয়োগব্যবস্থা গড়ে তোলার সুযোগ সৃষ্টি হবে।

বিজ্ঞাপন