যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের আগে মুদ্রাস্ফীতি ধারণার চেয়েও বেশি বেড়ে ৩ দশমিক ৭ শতাংশে পৌঁছেছে। সরকারি পরিসংখ্যান অনুযায়ী, আগস্ট মাসে এই হার ছিল ৩ দশমিক ৪ শতাংশ।
রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, বিশ্লেষকদের পূর্বাভাসের চেয়ে বেশি মুদ্রাস্ফীতির মূল কারণ জ্বালানির দাম বৃদ্ধি। ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার ফলে মধ্যপ্রাচ্যে জ্বালানি সরবরাহে বিঘ্ন ঘটায় পেট্রোলের দামও বেড়ে গেছে।
এই পরিস্থিতিতে, যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের অন্যতম গুরুত্বপূর্ণ ইস্যু হয়ে দাঁড়িয়েছে জীবনযাত্রার ব্যয়। মুদ্রাস্ফীতি বৃদ্ধির ফলে ট্রাম্প প্রশাসনের জন্য এটি একটি বড় অস্বস্তির কারণ হয়ে উঠেছে।
এক বছরের মধ্যে সামগ্রিক জ্বালানি মুদ্রাস্ফীতি বেড়ে ২০ দশমিক ৪ শতাংশে পৌঁছেছে। বিশেষ করে, ঘর গরম করতে ব্যবহৃত ফুয়েল অয়েলের দাম ৭৪ দশমিক ২ শতাংশ বৃদ্ধি পেয়েছে। তবে খাদ্যপণ্যের মুদ্রাস্ফীতি কিছুটা নিয়ন্ত্রণে রয়েছে।