সোমবার, ৩১ আগস্ট, ২০২৬
ব্রেকিং
জাতীয়

মালয়েশিয়া নেবে ২ লাখ বাংলাদেশি শ্রমিক, শুরু হবে সেপ্টেম্বর থেকে

মালয়েশিয়া বাংলাদেশ থেকে ২ লাখ শ্রমিক নেবে, সেপ্টেম্বর থেকে শুরু হবে প্রক্রিয়া।

মালয়েশিয়া নেবে ২ লাখ বাংলাদেশি শ্রমিক, শুরু হবে সেপ্টেম্বর থেকে

মালয়েশিয়া সরকার বাংলাদেশ থেকে প্রায় ২ লাখ শ্রমিক নেবে এবং আগামী সেপ্টেম্বর থেকে এই প্রক্রিয়া শুরু হবে। স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম এই তথ্য নিশ্চিত করেছেন।

রোববার (৩০ আগস্ট) সচিবালয়ে মালয়েশিয়ার রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠক শেষে তিনি জানান, বিনা খরচে আরও ১০ হাজার বাংলাদেশি শ্রমিক নেওয়ার পরিকল্পনা রয়েছে।

বৈঠকে বাংলাদেশ থেকে মালয়েশিয়ায় শ্রমিক নেওয়ার পাশাপাশি সড়ক নির্মাণে মালয়েশিয়ার প্রযুক্তি ব্যবহারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রতিমন্ত্রী জানান, সড়ক টেকসই করতে মালয়েশিয়া রাবার মিশ্রিত বিটুমিন ব্যবহার করে, যা বাংলাদেশে সড়ক নির্মাণে ব্যবহৃত হবে।

এছাড়া, নবায়নযোগ্য জ্বালানি খাতে বাংলাদেশকে সহযোগিতা করার কথাও বলেন তিনি।

অন্যদিকে, রাজধানীর প্রধান সড়কে রিকশা চলাচল করতে পারবে না বলে জানিয়েছেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী। এ বিষয়ে ইতোমধ্যে আইন হয়েছে এবং শিগগিরই বিধিমালা চূড়ান্ত হবে।

তিনি আরও জানান, রাজধানীতে চলাচলের জন্য দুই ও চার সিটের ই-রিকশা নিবন্ধনের আওতায় আসবে, তবে ছয় সিটের ই-রিকশা ঢাকায় চলতে পারবে না।

বিজ্ঞাপন