মালয়েশিয়া আগামী সেপ্টেম্বর থেকে ২ লাখ বাংলাদেশি শ্রমিক নেওয়া শুরু করবে। এ তথ্য জানিয়েছেন স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম। তিনি রোববার সকালে রাজধানীতে এক অনুষ্ঠানে এ ঘোষণা দেন।
প্রতিমন্ত্রী বলেন, ‘সেপ্টেম্বর থেকে ২ লক্ষ শ্রমিক নেওয়া শুরু করবে মালয়েশিয়া, এর মধ্যে ১০ হাজার নেবে বিনামূল্যে।’
এছাড়া, মালয়েশিয়া বাংলাদেশে ২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে বলেও জানান তিনি।
অনুষ্ঠানে মীর শাহে আলম আরও বলেন, ‘রাজধানীর প্রধান সড়কে এখন ব্যাটারি চালিত অটোরিকশা চলতে দেওয়া হবে না। দ্রুত বিধিমালা হবে।’
তিনি জানান, রাজধানীতে চলাচলের জন্য দুই এবং চার সিটের ইরিকশা নিবন্ধনের আওতায় আসবে।