শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬
ব্রেকিং
অর্থনীতি

সরকারি কেনাকাটা ও দরপত্র স্থগিতের নির্দেশ স্থানীয় সরকার বিভাগে

সরকারি কাজের দরপত্র ও ক্রয় প্রক্রিয়া স্থগিতের নির্দেশ দিয়েছে স্থানীয় সরকার বিভাগ।

সরকারি কেনাকাটা ও দরপত্র স্থগিতের নির্দেশ স্থানীয় সরকার বিভাগে

স্থানীয় সরকার বিভাগ, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় বৃহস্পতিবার একটি পরিপত্র জারি করে সরকারি কাজের সব ধরনের দরপত্র ও ক্রয় প্রক্রিয়া স্থগিত করার নির্দেশ দিয়েছে।

এই নির্দেশনা অনুযায়ী, পাবলিক প্রকিউরমেন্ট (সংশোধন) অধ্যাদেশ, ২০২৬-এর অধীনে প্রয়োজনীয় বিধিমালা প্রণয়ন এবং নতুন রেট সিডিউল প্রকাশ না হওয়া পর্যন্ত সকল কার্যক্রম বন্ধ থাকবে।

পরিপত্রে বলা হয়েছে, নতুন বা চলমান দরপত্র ও ক্রয় প্রক্রিয়া স্থগিত থাকবে, তবে রাষ্ট্রীয় জরুরি বিষয়ের ক্ষেত্রে এই সিদ্ধান্ত প্রযোজ্য হবে না।

পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই স্থগিতাদেশ বলবৎ থাকবে এবং সংশ্লিষ্ট সকল সংস্থাকে এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য অনুরোধ করা হয়েছে।

বিজ্ঞাপন