রবিবার, ১১ অক্টোবর, ২০২৬
ব্রেকিং
গাজায় ইসরায়েলি হামলায় নিহত বেড়ে ৭৪ হাজার ৩৭০ জন কুমিল্লায় তাজমিন হত্যা: আদালতে সুমনের স্বীকারোক্তি গাজায় ইসরায়েলি হামলায় নিহত ৬, শিশু সহ কুমিল্লায় স্কুলছাত্রী হত্যার ঘটনায় অটোরিকশাচালক সুমনের জবানবন্দি লক্ষ্মীপুরের মাদ্রাসায় শিক্ষার্থীকে নির্যাতনের অভিযোগ, ভিডিও ভাইরাল প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ, নিরাপত্তা জোরদার লক্ষ্মীপুরে কওমি মাদ্রাসায় শিশুকে শিকল দিয়ে নির্যাতন কুমিল্লায় সপ্তম শ্রেণির ছাত্রীকে ধর্ষণ ও হত্যার অভিযোগে সিএনজিচালক গ্রেপ্তার কুমিল্লায় স্কুলছাত্রী তাজমিনকে ধর্ষণের পর হত্যা: সিএনজি চালক গ্রেফতার রিয়াদ বিমানবন্দরে হুতিদের হামলায় নিহত ৩, আহত অনেকে
রাজনীতি

৩ সেনা কর্মকর্তা ও সাবেক এমপি বদিকে কারাগারে পাঠানোর নির্দেশ

৩ সেনা কর্মকর্তা ও সাবেক এমপি বদিকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২।

৩ সেনা কর্মকর্তা ও সাবেক এমপি বদিকে কারাগারে পাঠানোর নির্দেশ

কক্সবাজারের টেকনাফ পৌরসভার কাউন্সিলর ও উপজেলা যুবলীগের সভাপতি একরামুল হক হত্যার মানবতাবিরোধী অপরাধের মামলায়, সাবেক ও বর্তমান ৩ সেনা কর্মকর্তাসহ চারজনকে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২।

ট্রাইব্যুনাল একইসঙ্গে শেখ হাসিনাসহ পলাতক এই মামলার বাকি ৭ আসামিকে আত্মসমর্পণের জন্য পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশেরও নির্দেশ দিয়েছেন। গ্রেপ্তার দেখানো আসামিরা হলেন– দুইজন ব্রিগেডিয়ার জেনারেল মো. মাহাবুব আলম ও মিফতাহ উদ্দিন আহমেদ, অবসর প্রস্তুতিমূলক ছুটিতে থাকা কর্নেল আনোয়ার লতিফ খান এবং কক্সবাজারের টেকনাফের সাবেক সংসদ সদস্য আবদুর রহমান বদি।

মঙ্গলবার সকালে তাদের আনার পর গ্রেপ্তার দেখাতে ট্রাইব্যুনাল-২ এ উপস্থাপন করা হয়। এই মামলার পরবর্তী কার্যক্রম ৭ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে।

গত ২৬ জুলাই শেখ হাসিনাসহ ১১ আসামির বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ আমলে নেন আদালত। সেসময় পলাতক থাকা ৮ আসামির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয় এবং গ্রেপ্তার থাকা তিন আসামিকে হাজির করার নির্দেশ দিয়েছিলেন ট্রাইব্যুনাল-২।

এরপর ২৭ জুলাই ব্রিগেডিয়ার জেনারেল মিফতাহ উদ্দিন আহমেদকে সেনা হেফাজতে নেওয়ার বিষয়টি নিশ্চিত করে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)। সেখান থেকে মঙ্গলবার তাকে ট্রাইব্যুনালে হাজির করা হলো। বাকি তিন আসামি অন্য মামলায় আগে থেকেই গ্রেপ্তার ছিলেন।

বিজ্ঞাপন