মঙ্গলবার, ২৫ আগস্ট, ২০২৬
ব্রেকিং
নেভাডায় দাবানলে ৪২ হাজার মানুষ নিরাপদ স্থানে সরানো হয়েছে হাইতিতে সন্ত্রাসী হামলায় নিহত ৪৭, আহত ২২ গাজায় ইসরায়েলি হামলা: নিহতের সংখ্যা বেড়ে ৭৩,৪২২ মাদরাসা শিক্ষকের বিরুদ্ধে ধর্ষণ মামলায় ডিএনএ পরীক্ষায় প্রমাণিত শিশুর জৈবিক বাবা গিনিতে ময়লার ভাগাড় ধসে নিহত ৩০, আহত ২২ রংপুরে মাদক সেবনে বাধা দেওয়ায় ৪ জন খুন, দুই যুবক গ্রেপ্তার মাদক সেবনে বাধা দেওয়ায় শিক্ষক ও তার পরিবারের ৪ জনকে হত্যা যুক্তরাজ্যে সড়ক দুর্ঘটনায় নিহত ৭, দুই পুলিশ কর্মকর্তা অন্তর্ভুক্ত যুক্তরাজ্যে পুলিশের গাড়িতে অন্য গাড়ির ধাক্কা, নিহত ৭ সিলেটে তেলবাহী ট্যাঙ্কারের ধাক্কায় অটোরিকশার ৪ যাত্রী নিহত
আন্তর্জাতিক

নেভাডায় দাবানলে ৪২ হাজার মানুষ নিরাপদ স্থানে সরানো হয়েছে

নেভাডায় দাবানলে ৪২ হাজার মানুষ নিরাপদ স্থানে সরানো হয়েছে, ক্ষতিগ্রস্ত এলাকা ১৩ হাজার হেক্টর।

নেভাডায় দাবানলে ৪২ হাজার মানুষ নিরাপদ স্থানে সরানো হয়েছে

যুক্তরাষ্ট্রের নেভাডা অঙ্গরাজ্যে ভয়াবহ দাবানলে বিপর্যস্ত হয়ে পড়েছে স্থানীয় জনগণ। গত শনিবার থেকে রেনো শহরের উত্তরাঞ্চলে ছড়িয়ে পড়া এই দাবানলে অন্তত ১৩ হাজার হেক্টর এলাকা পুড়ে গেছে।

দাবানল থেকে নিরাপদ স্থানে সরিয়ে নেয়া হয়েছে অন্তত ৪২ হাজার বাসিন্দাকে। এছাড়া, আরও ৪৫ হাজার মানুষকে যেকোনো সময় সরে যাওয়ার জন্য প্রস্তুত থাকতে নির্দেশ দেওয়া হয়েছে।

ফায়ার সার্ভিসের বিপুল সংখ্যক সদস্য আগুন নিয়ন্ত্রণে তৎপরতা চালিয়ে যাচ্ছে। হেলিকপ্টার থেকে পানি ও রাসায়নিক ছেটানো হচ্ছে।

এই ভয়াবহ দাবানলে ৩ ফায়ার সার্ভিস কর্মীসহ ৬ জন আহত হয়েছেন। দাবানলের সূত্রপাতের পেছনে মানুষের হাত থাকার অভিযোগ উঠেছে এবং এ বিষয়ে তদন্ত চলছে।

বিজ্ঞাপন