মঙ্গলবার, ২৫ আগস্ট, ২০২৬
ব্রেকিং
আন্তর্জাতিক

হাইতিতে সন্ত্রাসী হামলায় নিহত ৪৭, আহত ২২

হাইতিতে সন্ত্রাসী হামলায় ৪৭ জন নিহত, আহত ২২।

হাইতিতে সন্ত্রাসী হামলায় নিহত ৪৭, আহত ২২

হাইতির রাজধানী পোর্ট-অ-প্রিন্সের কাছে একটি এলাকায় রাতভর সন্ত্রাসী দলের হামলায় অন্তত ৪৭ জন নিহত হয়েছে। আহত হয়েছে ২২ জন, জানিয়েছে রয়টার্স।

প্রতিবেদন অনুযায়ী, সোমবার রাতে পাহাড়ের ঢালের জনপদ কেনস্কফে এই হামলা চালানো হয়। গত এক বছরে কেনস্কফ অঞ্চলে সন্ত্রাসীদের অন্তত ১২টি হামলার ঘটনা ঘটেছে, যার ফলে হাজারো মানুষ তাদের বাড়িঘর ছেড়ে পালাতে বাধ্য হয়েছে।

হাইতির রাজধানীর ওপর শক্তিশালী গ্যাংগুলোর প্রভাব বৃদ্ধি পেয়েছে এবং তারা পার্শ্ববর্তী অঞ্চলগুলোতেও নিয়ন্ত্রণ বাড়াচ্ছে। আন্তর্জাতিক সম্প্রদায় হাইতির অস্ত্রহীন পুলিশকে শক্তিশালী করার চেষ্টা করলেও সন্ত্রাসীদের দমনে কার্যকরী পদক্ষেপ নিতে ব্যর্থ হচ্ছে।

বিজ্ঞাপন