মঙ্গলবার, ২৫ আগস্ট, ২০২৬
ব্রেকিং
রাজনীতি

এপিবিএনকে ফৌজদারি অপরাধ তদন্তের ক্ষমতা দেওয়ার প্রস্তাব অনুমোদন

এপিবিএনকে ফৌজদারি অপরাধ তদন্তের ক্ষমতা দেওয়ার প্রস্তাব অনুমোদন করেছে মন্ত্রিসভা।

এপিবিএনকে ফৌজদারি অপরাধ তদন্তের ক্ষমতা দেওয়ার প্রস্তাব অনুমোদন

আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) কে ফৌজদারি অপরাধ তদন্তের ক্ষমতা দেওয়ার প্রস্তাব নিয়ে ‘আর্মড পুলিশ ব্যাটালিয়ন আইন, ২০২৬’ এর খসড়া অনুমোদন করেছে মন্ত্রিসভা।

সোমবার প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভা বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠকের পর মন্ত্রিপরিষদ বিভাগের এক বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উদ্যোগে বিদ্যমান আইনে বেশ কিছু পরিবর্তন আনা হয়েছে। প্রস্তাবিত আইনে ফৌজদারি কার্যবিধি ও অন্যান্য আইন মেনে এপিবিএনের সদস্যদের ফৌজদারি অপরাধ তদন্ত ও কার্যক্রম পরিচালনার ক্ষমতা দেওয়ার প্রস্তাব করা হয়েছে।

এছাড়া, জননিরাপত্তা, ভিআইপি ও সরকার ঘোষিত স্থাপনার নিরাপত্তার পাশাপাশি সন্ত্রাস, মাদক, মানবপাচার, ধর্ষণ ও মানবতাবিরোধী কাজে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দায়িত্বও এ ব্যাটালিয়নের ওপর অর্পণ করা হয়েছে।

প্রস্তাবিত আইনে বিশেষ আদালত ও সংক্ষিপ্ত আদালত গঠন এবং বিচার পদ্ধতির বিধান রাখার কথাও উল্লেখ করা হয়েছে। বর্তমানে কার্যকর ‘দ্য আর্মড পুলিশ ব্যাটালিয়ানস অর্ডিন্যান্স, ১৯৭৯’ এই আইনটি হলে রহিত হবে।

খসড়া আইনটি জনমত যাচাইয়ের জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে।

বিজ্ঞাপন