বঙ্গভবনে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী। সোমবার (২৪ আগস্ট) এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
সাক্ষাৎকালে প্রধান বিচারপতি সুপ্রিম কোর্টসহ দেশের বিচার বিভাগের সামগ্রিক কার্যক্রম তুলে ধরেন। তিনি বিচার বিভাগের উন্নয়নে গৃহীত নানা পদক্ষেপের কথাও রাষ্ট্রপতিকে অবহিত করেন।
উল্লেখ্য, চলতি মাসের ২১ তারিখ রাষ্ট্রপতি পদে শপথগ্রহণের পর রোববার (২৩ আগস্ট) বঙ্গভবনে আনুষ্ঠানিক রাষ্ট্রপতি হিসেবে দাফতরিক কার্যক্রম শুরু করেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।