মঙ্গলবার, ২৫ আগস্ট, ২০২৬
ব্রেকিং
রাজনীতি

বিরোধী দলের কার্যকর ভূমিকা পালনের পরামর্শ সম্পাদকদের

বিরোধী দলের কার্যকর ভূমিকা পালনের পরামর্শ দিয়েছেন সম্পাদকরা।

বিরোধী দলের কার্যকর ভূমিকা পালনের পরামর্শ সম্পাদকদের

রাজধানীর মিন্টো রোডে সোমবার অনুষ্ঠিত এক মতবিনিময় সভায় বিরোধী দলকে কার্যকর ভূমিকা পালনের পরামর্শ দিয়েছেন পত্রিকার সম্পাদকরা। সভায় অংশ নেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান এবং বিভিন্ন পত্রিকার সম্পাদক ও জেষ্ঠ্য সাংবাদিকরা।

সভায় ডা. শফিকুর রহমান প্রথমবারের মতো সম্পাদকদের সঙ্গে আলোচনা করেন। তিনি জামায়াতের আমির হিসেবে ছয় মাসের কাজের খতিয়ান তুলে ধরেন। সম্পাদকরা নৈরাজ্য ও সহিংসতার পরিবর্তে কার্যকর ভূমিকা পালনের আহ্বান জানান।

প্রতিদিনের বাংলাদেশ পত্রিকার সম্পাদক মারুফ কামাল খান বলেন, 'বিরোধীদল আন্দোলনের নামে নৈরাজ্য সৃষ্টি করা এবং ফ্যাসিবাদের পর্যায়ে চলে যাওয়া ঠিক নয়। গণতন্ত্রকে টেকসই করতে হলে সংসদের ভেতরে থাকতে হবে।'

আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান অতীতে পত্রিকা বন্ধের প্রসঙ্গ তুলে বলেন, 'গণমাধ্যমের ওপর যে ধরনের নিপীড়ন হয়েছে, তার বিরুদ্ধে বিরোধীদলকে প্রতিবাদ জানাতে হবে।'

সভা শেষে জামায়াতের সেক্রেটারি মিয়া গোলাম পরওয়ার জানান, জামায়াত ইসলামী গণমাধ্যমের সহযোগিতা চেয়েছে কার্যকর ভূমিকা পালনের জন্য। তিনি বলেন, 'সরকারের দায়িত্বে যারা আছেন, তাদেরকেও দায়িত্বশীল হতে হবে।'

মিয়া গোলাম পরওয়ার আরও জানান, সরকারের বৈষম্যপূর্ণ আচরণ সত্ত্বেও বিরোধী দল সংসদকে কার্যকর রাখতে সচেষ্ট রয়েছে।

বিজ্ঞাপন