রবিবার, ২৫ অক্টোবর, ২০২৬
ব্রেকিং
জাতীয়

পদ্মা ব্যারেজ প্রকল্পের কাজ জানুয়ারিতে শুরু হবে

পদ্মা ব্যারেজ প্রকল্পের কাজ জানুয়ারি-ফেব্রুয়ারিতে শুরু হবে, জানিয়েছেন পানিসম্পদমন্ত্রী।

পদ্মা ব্যারেজ প্রকল্পের কাজ জানুয়ারিতে শুরু হবে

পদ্মা ব্যারেজ প্রকল্পের প্রথম পর্যায়ের কাজ আগামী বছরের জানুয়ারি-ফেব্রুয়ারিতে শুরু হবে। পানিসম্পদমন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি রোববার পাবনার সুজানগর উপজেলার সাতবাড়িয়া এলাকায় প্রকল্পের স্থান পরিদর্শনকালে এ তথ্য জানান।

মন্ত্রী বলেন, 'পদ্মা ব্যারেজ প্রকল্প বাস্তবায়িত হলে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের বিপুল মানুষ উপকৃত হবেন।' প্রকল্পটির ব্যয় প্রায় ৩৫ হাজার কোটি টাকা এবং এটি একটি বড় চ্যালেঞ্জ হিসেবে চিহ্নিত হয়েছে।

তিনি আরও জানান, 'প্রকল্পটি বাস্তবায়িত হলে শুষ্ক মৌসুমে পানির সংকট কমবে, কৃষিজমিতে সেচ সুবিধা বাড়বে এবং জলবিদ্যুৎ উৎপাদন, নৌযোগাযোগ, মৎস্যসম্পদ উন্নয়ন ও গুরুত্বপূর্ণ স্থাপনায় পানি সরবরাহের সুযোগ তৈরি হবে।'

মন্ত্রী উল্লেখ করেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের সময়সূচি অনুযায়ী উদ্বোধনের তারিখ নির্ধারণ করা হবে। পরিদর্শনকালে পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ, পাবনা-৫ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শামসুল হক শিমুল বিশ্বাস, পাবনা-২ আসনের সংসদ সদস্য এ কে এম সেলিম রেজা হাবিব, সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য আরিফা সুলতানা রুমা, পদ্মা ব্যারেজ প্রকল্পের পরিচালক হাসান মাহমুদ, জেলা প্রশাসক আমিনুল ইসলাম ও পুলিশ সুপার আবু আশরাফসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন