স্থানীয় সরকার নির্বাচনের তফসিল ঘোষণা করার কথা জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি জানান, এটি আন্তঃমন্ত্রণালয় সভার পর অনুষ্ঠিত হবে।
মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সচিবালয়ে যানজট নিরসন নিয়ে একটি মিটিং শেষে তিনি এ তথ্য জানান। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, "সাংবিধানিকভাবে কাজ করে নির্বাচন কমিশন (ইসি)।"
এসময়, মানবতাবিরোধী অপরাধে ৭ জনের মৃত্যুদণ্ডের রায়কে দেশের মানুষের জন্য সুবিচার হিসেবে উল্লেখ করেন তিনি।
মন্ত্রী আরও জানান, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের গুলশানে মিছিলের ঘটনায় সরকার ব্যবস্থা নিয়েছে। যানজট সমস্যা সমাধানে সমন্বয়ের কাজ শুরু হয়েছে বলেও তিনি জানান।
যানজট সমস্যা একদিনে সমাধান হবে না উল্লেখ করে সালাহউদ্দিন আহমদ বলেন, "বাসস্ট্যান্ড সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত হয়েছে।"
তিনি বলেন, সরকার অটোরিকশা বন্ধের পক্ষে নয়, তবে অটোরিকশার দৌরাত্ম্য বন্ধে অবৈধ বিদ্যুৎ চার্জিং পয়েন্টে অভিযান চালানো হচ্ছে।